শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন

ফতুল্লায় চকলেটের প্রলোভনে শিশু ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার

  • আপডেট সময় শনিবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৩, ৩.২৮ এএম
  • ২১৮ বার পড়া হয়েছে

ফতুল্লায় চকলেটের প্রলোভনে নিজ ঘরে ডেকে নিয়ে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ওই শিশুটির মা ফতুল্লা মডেল থানায় একটি অভিযোগ দিলে পুলিশ শুক্রবার (১৭ ফেব্রæয়ারি) রাত আড়াইটায় দিকে কাশিপুর ফরাজিকান্দা থেকে অভিযুক্ত ধর্ষক রেজাউল করিম (৪২) কে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত রেজাউল করিম ফতুল্লা মডেল থানার কাশিপুর ফরাজিকান্দার ইকবাল মিয়ার ভাড়াটিয়া তারা মিয়ার পুত্র। এরআগে বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে আটটায় ফতুল্লার কাশিপুর এলাকায় এ ঘটানাটি ঘটে।
পুলিশ জানায়, বাদী এবং গ্রেপ্তারকৃত রেজাউল করিম একই বাসায় পাশাপাশি রুমে ভাড়ায় বসবাস করে আসছিলো। বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে বাদী রান্না ঘরে রান্না করছিলো। এ সময় চকলেট দেওয়ার কথা বলে নিজ ঘরে ডেকে নিয়ে বাদীর শিশু মেয়েক ধর্ষন করে।
রান্না শেষে নিজ রুমে এসে বাদী তার মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করতে থাকে। এক পর্যায়ে শিশু মেয়ের স্যান্ডেল গ্রেপ্তারকৃত রেজাউল করিমের দরজার বাইরে দেখতে পায়। তখন ভেতর থেকে দরজা বন্ধ ছিলো। এতে করে বাদী দরজায় ধাক্কা দিলে রেজাউল করিম তার ঘরের দরজা খুলে দিলে শিশুটি বের হয়ে কান্না করতে থাকে।
এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) সজিব জানায়, গ্রেপ্তারকৃত রেজাউল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। শিশুটি কে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort