শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:২১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নতুন ভবনে নওগাঁ জেলা পুলিশের ট্রাফিক বিভাগের কার্যক্রম উদ্বোধন করলেন পুলিশ সুপার নওগাঁর মান্দায় পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩ শরীয়তপুরে ১০ ইউনিয়ন ভূমি কার্যালয়ে ঘুষ ও হয়রানির অভিযোগ, ১৫ কর্মকর্তা বদলি নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে ভ্যানচালক কিশোরের মরদেহ উদ্ধার, নিখোঁজ ভ্যান ও মোবাইল বন্দরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পোরশায় বিনামূল্যে ভ্যাকসিনেশন ও কৃমিনাশক ট্যাবলেট বিতরণ ৪৯ বছরে তোলা হয়নি এক ফোঁটা গ্যাস! ১৯৭৭ সালে মার্কিন কোম্পানি ইউনিয়ন অয়েল কুতুবদিয়া গ্যাসক্ষেত্র আবিষ্কার করে নওগাঁর পোরশায় নেটওয়ার্কিং, লবিং ও সমন্বয় জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ফতুল্লায় ইটভাটার খুপড়ি ঘরে আগুন লেগে নারী শ্রমিক নিহত

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৩, ৩.১৩ এএম
  • ২৫২ বার পড়া হয়েছে

ইটভাটা শ্রমিকদের খুপড়ি ঘরে আগুনে দগ্ধ হয়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। ওই অগ্নিকাণ্ডে ইটভাটার অন্তত ৮০-৯০টি পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার দিবাগত রাত ১টায় ফতুল্লার বক্তাবলী ফেরি ঘাট সংলগ্ন এনবিএন ইট খোলার পাশের বস্তিতে এঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিহত নারী ২৭ বছর বয়সী রোকেয়া বেগম। সে এনবিএন ইটখোলার শ্রমিক ও হারুন অর রশিদের স্ত্রী। তিনি সিলেটের বাংলাবাজার অঞ্চলের বাসিন্দা। দগ্ধ ওই নারীর লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শ্রমিকরা জানান, হঠাৎ বস্তির খুপড়ি ঘরে আগুন ধরে আশপাশে ছড়িয়ে পড়ে। এসময় পাশের জেবিসি ইটখোলার খুপড়ি ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। এতে উভয় খোলার প্রায় শতাধীক ঘর পুড়ে যায়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম এসে পুড়ে যাওয়া এনবিএম ইটখোলার খুপড়ি ঘরের ছাই থেকে রোকেয়ার দগ্ধ মরদেহ উদ্ধার করেছে।

নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক ফখর উদ্দিন আহাম্মদ বলেন, ইটভাটার পাশে খুপড়ি ঘরে আগুন লেগে এক নারী শ্রমিক মারা গেছে। এছাড়া আগুন লেগে ৮০টির মত ঘর পুড়ে গেছে। খবর পেয়ে সার্ভিসের দুটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্তণে এনেছে। পুলিশ এসে তার লাশ নিয়ে গেছে। ধারণা করা হচ্ছে, চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort