সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ডাঙ্গার পার একাদশ ২ গোলে বিজয় জনগণের পাশে থাকাই প্রকৃত নেতৃত্বের পরিচয় বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা

পার্পল ক্যাপ নিয়ে যা বললেন মুস্তাফিজ

  • আপডেট সময় শনিবার, ৩০ মার্চ, ২০২৪, ৪.৩৬ এএম
  • ১৯৭ বার পড়া হয়েছে

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আসরের সর্বোচ্চ উইকেট শিকারী বোলার পার্পল ক্যাপ পরে খেলেন। বিশেষ এই ক্যাপটার মালিক এখন মুস্তাফিজুর রহমান। পার্পল ক্যাপ নিজের কাছে রাখতে পেরে বেশ উচ্ছ্বসিত এই বাংলাদেশি পেসার।
আসরে নিজেদের প্রথম ম্যাচেই বাজিমাত করেন মুস্তাফিজ। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নতুন বলে রীতিমতো দুর্বোধ্য হয়ে ওঠেন এই পেসার। নিজের করা প্রথম দুই ওভারেই শিকার করেন ৪ উইকেট। সবমিলিয়ে ৪ ওভারে ২৯ রানের বিনিময়ে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন এই বাঁহাতি।
পরের ম্যাচেও দুর্দান্ত বোলিং করেছেন ফিজ। গুজরাট টাইটান্সের বিপক্ষে ৪ ওভারে খরচ করেছেন মাত্র ৩০ রান। তুলে নিয়েছেন ২ উইকেট। সবমিলিয়ে আসরে ২ ম্যাচে ৬ উইকেট নিয়ে এখন সর্বোচ্চ উইকেট শিকারী বাংলাদেশি এই পেসার।
সামাজিক যোগাযোগমাধ্যমে পার্পল ক্যাপ নিয়ে মুস্তাফিজ লিখেছেন, ‘পার্পল ক্যাপ পরে খেলতে সত্যিই দারুণ লাগে। সতীর্থ ও ভক্তদের ভালোবাসায় আমি অভিভূত। এটা একটা বিশেষ অনুভূতি যা আমি ভাষায় প্রকাশ করতে পারব না। এটা লম্বা সময় নিজের কাছে ধরে রাখবো। আপনাদের সমর্থন ও ভালবাসার জন্য ধন্যবাদ, চির কৃতজ্ঞ।’
আসরে এখনও বেশ কিছু ম্যাচ বাকি। শুরুর এই ফর্ম ধরে রাখতে পারলে শেষ পর্যন্ত পার্পল ক্যাপটা নিজের কাছে রাখতে পারবেন। আসর শেষে যার নামের পাশে সর্বোচ্চ উইকেট থাকবে, তিনিই জিতবেন বিশেষ এই ক্যাপ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort