বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় চার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভাগ্নে আটক নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা হচ্ছে: ডিসি রায়হান কবির ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু অর্থ আত্মসাতের দায়ে অপসারিত চিকিৎসক মোস্তফা’কে পুনরায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যোগদানের চেষ্টা; জনমনে ক্ষোভ দেশপ্রেমের অকুতোভয় কণ্ঠস্বর মোঃ মামুন হোসেন সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প

পাকিস্তানের প্রধান নির্বাচক হলেন ওয়াহাব রিয়াজ

  • আপডেট সময় শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩, ৩.২৭ এএম
  • ১৮৫ বার পড়া হয়েছে

সাবেক পেসার ওয়াহাব রিয়াজকে পাকিস্তানের জাতীয় পুরুষ ক্রিকেট দলের প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। আজ শুক্রবার পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাকে নিয়োগ দেয়।

প্রধান নির্বাচক হিসেবে তার প্রথম অ্যাসাইনমেন্ট হতে যাচ্ছে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ টেস্ট সিরিজ। যেটা অস্ট্রেলিয়ায় ১৪ ডিসেম্বর শুরু হয়ে চলবে ৭ জানুয়ারি পর্যন্ত। এরপর পাকিস্তান ১২ জানুয়ারি থেকে ২১ জানুয়ারি পর্যন্ত নিউ জিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ খেলবে।

২০০৮ সালে পাকিস্তান দলে অভিষেক হয়েছিল রিয়াজের। সেই থেকে অবসরে যাওয়ার আগ পর্যন্ত তিনি ২৭টি টেস্ট, ৯১টি ওয়ানডে ও ৩৬টি টি-টোয়েন্টি খেলেন। তিন ফরম্যাটে উইকেট নেন ২৩৭টি। আর রান করেন ১২০০।

বিশ্বকাপের মঞ্চে তিনি পাকিস্তানের দ্বিতীয় সেরা ও সফল বোলার। তিন বিশ্বকাপে তিনি বল হাতে দ্বিতীয় সর্বোচ্চ ৩৫ উইকেট নেন।

প্রধান নির্বাচক হয়ে রিয়াজ বলেন, ‘জাতীয় পুরুষ দলের নির্বাচক কমিটির প্রধান হতে পেরে আমি সম্মানিত এবং এই দায়িত্ব আমাকে অর্পণ করার জন্য পিসিবি ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান জাকা আশরাফের প্রতি কৃতজ্ঞতা জানাই। ক্রিকেট সংক্রান্ত বিষয়ে প্রাক্তন খেলোয়াড়দের সম্পৃক্ত করার সিদ্ধান্ত প্রশংসনীয় এবং আমি পাকিস্তান ক্রিকেটের উন্নতির জন্য কাজ করতে ইচ্ছুক।’

‘নির্বাচন কমিটির প্রধান হওয়া একটি চ্যালেঞ্জিং কাজ। আমাদের সামনে গুরুত্বপূর্ণ অস্ট্রেলিয়া সফর আছে, যা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ২০২৩-২৫ চক্রের অংশ এবং নিউ জিল্যান্ডের বিপক্ষে একটি টি-টোয়েন্টি সিরিজ আছে। যেটা আমাদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য একটি শক্তিশালী ইউনিট তৈরি করতে সহায়তা করবে। আগামী জুনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের সিরিজেও কাজে দিবে।’

‘পাকিস্তান পুরুষ দলের ডিরেক্টর মোহাম্মদ হাফিজের সাথে আমার ভালো সম্পর্ক রয়েছে এবং আমরা পাকিস্তান ক্রিকেটের সাফল্যের জন্য ঘনিষ্ঠভাবে কাজ করব। আমার প্রাথমিক লক্ষ্য হবে ঘরোয়া ক্রিকেটে সেরা পারফরমারদের গুরুত্ব দেওয়া এবং প্রয়োজনীয় স্কিলসেট দিয়ে পরীক্ষিত স্কোয়াড ঘোষণা করা। আমি সবসময় খেলোয়াড়দের মতামত এবং পরামর্শের জন্য উন্মুক্ত থাকব।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort