শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
এসি ল্যান্ড বদলি, অভিযোগের পরও বহাল সালমা সিদ্ধিরগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আড়াইহাজার উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নারায়ণগঞ্জের বাজারে সবজির দামে ঊর্ধ্বগতি, কমেছে মুরগি-ইলিশের দাম চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিবানী সরকার মদনপুর ইউপিতে ইউএনও শিবানী সরকার: ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতায় জোর, জনভোগান্তি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ গোগনগর থেকে নারায়ণগঞ্জের সাহিত্যাঙ্গন—এক স্বপ্নবান মানুষের যাত্রা

পরিচালনায় আসছেন ববিতা

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২১, ৬.০৩ এএম
  • ৩৮৭ বার পড়া হয়েছে

সিনেমায় অভিনয় করে দেশের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসিত চিত্রনায়িকা ববিতা। তবে অনেক আগে থেকেই তিনি লালন করছেন অন্য একটি বিষয়। আর তা হলো পরিচালনা করা। নানা কারণেই তার এ পরিকল্পনাটি বাস্তবায়িত হয়নি। সেই আকাঙ্ক্ষা পূরণের পথেই ধীরে ধীরে অগ্রসর হচ্ছেন ববিতা।

এ প্রসঙ্গে তিনি বলেন, এক সময় ভীষণ ইচ্ছে ছিল অন্তত একটি সিনেমা হলেও পরিচালনা করব। সেই ইচ্ছেটা এখনো আছে। তবে সিনেমা পরিচালনা করা অনেক কঠিন একটি কাজ। যে কারণে চাইলেই সিনেমা পরিচালনা করা যায় না। অন্য কেউ পরিচালনা করবে, আর শেষে আমার নাম জুড়ে দেয়া হবে- এমনটি আমি চাইনি। তাই পরিকল্পনাটি বাস্তবায়ন করতে দেরি হচ্ছে। কবেনাগাদ এ কাজটি শুরু করতে পারব- তা কিছুদিন পর বলতে পারব।

এদিকে দীর্ঘ সময় ধরে অভিনয়ে নেই এই সুঅভিনেত্রী। সর্বশেষ তিনি নারগিস আক্তারের পরিচালনায় ‘পুত্র এখন পয়সাওয়ালা’ নামের একটি ছবিতে অভিনয় করেন। এদিকে গত ২১ মে ছিল বিশ্ববরেণ্য চলচ্চিত্র নির্মাতা সত্যজিৎ রায়ের ১০০তম জন্মদিন।

জন্মদিনে তার প্রতি বিশেষ শ্রদ্ধা জানিয়ে গেল ২৬ আগস্ট প্রকাশিত হয় ‘অপরাজিত সত্যজিৎ’। এটি প্রকাশ করেছে ভারতের কলকাতা’র কল্যাণী বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেসন সেন্টার। সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ মুক্তি পেয়েছিল ১৯৫৫ সালের ২৬ আগস্ট।

তাই সত্যজিৎ রায়ের জন্মের ১০০ বছর পূর্তিতে বইটি প্রকাশ করা হলো প্রথম সিনেমার মুক্তির দিনটিতে। পৃথিবীর আটটি দেশের ৫৫ জন বিশিষ্ট লেখক এই বইটিতে লিখেছেন। বাংলাদেশ থেকে একমাত্র নন্দিত নায়িকা ববিতাই এ বইটিতে লেখার সুযোগ পেয়েছেন সত্যজিৎ রায়ের ‘অশনি সংকেত’ সিনেমায় অভিনয়ের সুবাদে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort