বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় চার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভাগ্নে আটক নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা হচ্ছে: ডিসি রায়হান কবির ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু অর্থ আত্মসাতের দায়ে অপসারিত চিকিৎসক মোস্তফা’কে পুনরায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যোগদানের চেষ্টা; জনমনে ক্ষোভ দেশপ্রেমের অকুতোভয় কণ্ঠস্বর মোঃ মামুন হোসেন সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প

নেপালকে হারিয়ে শুভসূচনা নেদারল্যান্ডসের

  • আপডেট সময় বুধবার, ৫ জুন, ২০২৪, ১০.৩৪ এএম
  • ১৪৬ বার পড়া হয়েছে

বোলাররাই অর্ধেক কাজ সেরে রেখেছিলেন। নেপালকে মাত্র ১০৬ রানে গুটিয়ে দেন নেদারল্যান্ডসের বোলাররা। জবাবে ম্যাক্স ও’দাউদের অপরাজিত হাফসেঞ্চুরিতে ৬ উইকেট আর ৮ বল হাতে রেখে জয় পেয়েছে ডাচরা, টি-টোয়েন্টি বিশ্বকাপে করেছে শুভসূচনা।

নেপাল অবশ্য বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করেছে। তাদের ফিল্ডাররা ক্যাচ ড্রপ আর রানআউট মিসের মহড়া না করলে ম্যাচটি অন্যরকম হতে পারতো।

ও’দাউদ ৪৮ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় ৫৪ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। এছাড়া বিক্রমজিৎ সিং ২৮ বলে ২২ আর সাইজেন এঙ্গেলব্রেখট ১৬ বলে করেন ১৪ রান।

এর আগে গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে টস জিতে নেপালকে ব্যাটিংয়ে পাঠান ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। টিম প্রিঙ্গলে-লগান ফন বিকদের তোপে শুরু থেকেই ধুঁকতে থাকে নেপাল। শেষ পর্যন্ত ইনিংসের ৪ বল বাকি থাকতেই ১০৬ রানে অলআউট হয় দলটি।

৬ ওভারের পাওয়ার প্লেতে নেপাল ২ উইকেটে তুলতে পেরেছিল মাত্র ২৯ রান। নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটি শেষ পর্যন্ত আর লড়াকু স্কোর গড়তে পারেনি।

মিডল অর্ডারে অধিনায়ক রোহিত পাডিক্কেল যা একটু প্রতিরোধ গড়েছিলেন। কিন্তু ৩৭ বলে তার ৩৫ রানের ইনিংসটিও ঠিক টি-টোয়েন্টির সঙ্গে মানানসই ছিল না।

শেষদিকে গুলশান ঝা আর করন কেসির ব্যাটে একশ পেরোয় নেপাল। ঝা ১৫ বলে ১৪ আর করনের ব্যাট থেকে আসে ১২ বলে ১৭ রান।

ডাচ পেসার লগান ফন বিক ১৮ রানে ৩টি আর বাঁহাতি স্পিনার টিম প্রিঙ্গলে ২০ রানে ৩ উইকেট। দুটি করে উইকেট শিকার পল ফন ম্যাকেরেন আর বেস ডি লেডের।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort