রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

নেইমারকে রেখে দিতে চাইলেও নতুন কোচের ‘হাত-পা বাঁধা’

  • আপডেট সময় সোমবার, ১৮ জুলাই, ২০২২, ৩.৪১ এএম
  • ২৩৪ বার পড়া হয়েছে

নেইমারের পিএসজি-ভাগ্য দুলছে পেন্ডুলামের মতো। নতুন কোচ ক্রিস্তোফ গালতিয়েরের দায়িত্ব নিয়েই বলেছিলেন, নেইমারকে দলে পাওয়া ভাগ্যের ব্যাপার। সেই বক্তব্যের পর ভাবা হচ্ছিল, এই বোধহয় পিএসজিতে নেইমারের ভাগ্য ফিরল। তবে সেই কোচ গালতিয়েরের কথাতেই এবার পিএসজিতে নেইমারের ভাগ্যাকাশে ফের অনিশ্চয়তার মেঘ উঁকি দিচ্ছে।

নেইমারকে পিএসজিতে রেখে দেওয়ার ব্যাপারে গালতিয়েরের আত্মবিশ্বাসী সুর মিইয়ে গেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই কোচ পরিস্কার বলে দিয়েছেন, ব্রাজিলিয়ান ফুটবলের এই পোস্টার বয়কে দলে রাখা বা না রাখার চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ক্লাব। লে’কিপের সঙ্গে আলাপচারিতায় নেইমার ইস্যুতে গালতিয়ের বলেন, ‘হ্যাঁ, (নেইমারকে রেখে দেওয়ার ব্যাপারে) আমি নিশ্চিত ছিলাম। তবে এখানে এমন অনেক কিছুই আছে যা আমার নিয়ন্ত্রণের বাইরে।’
পিএসজির ডাগআউটে পচেত্তিনোর স্থলাভিষিক্ত হয়ে এই ফরাসি ম্যানেজার এরই মধ্যে বেশকিছু পদক্ষেপ নিয়েছেন, যার মধ্যে সবচেয়ে আলোচিত পদক্ষেপ হচ্ছে স্কোয়াডের আকার ছোট করা। সেজন্য এরই মধ্যে ১১ জন ফুটবলারকে বিক্রির তালিকায়ও তুলেছেন তিনি।

লে’কিপের সঙ্গে সাক্ষাৎকারে এই সম্পর্কিত এক প্রশ্নের জবাবে মেসি-নেইমার নতুন ‘ গুরু’ গালতিয়ের বলেন, ‘গোলরক্ষকদের বাদ দিলেও আমাদের দলে এখন ২৬-২৭ জন খেলোয়াড় আছে। এটা (প্রয়োজনের তুলনায়) অনেক বেশি। বেশ কয়েকজন খেলোয়াড়কে ছেড়ে দেওয়া হবে। আমরা তাদের সঙ্গে কথা বলেছি। এটা মোটেও সহজ ছিল না। আমরা ২১ জন খেলোয়াড় এবং কয়েকজন তরুণকে নিয়ে নতুন মৌসুম শুরু করব।’

গত শুক্রবার (১৫ জুলাই) লিগ টু’র ক্লাব কেভি রোয়েনের বিপক্ষে প্রাক-মৌসুম প্রীতি ম্যাচ খেলেছে পিএসজি। সাবেক রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস এবং ১৮ বছরের তরুণ জেইদি গাসামার গোলে ম্যাচটি ২-০ ব্যবধানে জিতে নিয়েছিল ফরাসি চ্যাম্পিয়নরা।

প্রাক-মৌসুম সফরে এখন জাপানে অবস্থান করছে পিএসজি দল। সেখানে আগামী ২০, ২৩ ও ২৫ জুলাই যথাক্রমে কাওয়াসাকি ফ্রন্টেল, উরাওয়া রেড ডায়মন্ডস এবং গামবা ওসাকার বিপক্ষে তিনটি প্রীতি ম্যাচ খেলবেন কিলিয়ান এমবাপেরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort