শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্দরে ব্যক্তিগত দ্বন্দ্বে ডালিমকে হাবিবের ছুরিকাঘাত: চিকিৎসাধীন অবস্থায় ঢামেকে মৃত্যু- ষড়যন্ত্রের অংশ হিসেবে মতিউর রহমান জনির বিরুদ্ধে অপপ্রচার দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা

নিজের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় নিয়ে মুশফিকের ফেসবুক স্ট্যাটাস

  • আপডেট সময় বুধবার, ১৭ জুলাই, ২০২৪, ১২.১২ পিএম
  • ১৫৯ বার পড়া হয়েছে

সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান উত্তাল। বিশ্ববিদ্যালয় পর্যায় থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন সামগ্রিক এক রূপ ধারণ করেছে। ঢাকা, চট্টগ্রাম এবং রংপুরে গতকাল মঙ্গলবার নিহত হয়েছেন ৬ জন। সংকটকালীন এই সময়ে আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে অবস্থান নিয়েছেন দেশের অনেক ক্রিকেটার।

এমন পরিস্থিতিতে এবার উৎকণ্ঠা প্রকাশ করেছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। পেশাদার ক্রিকেটার হলেও তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তাই নিজের প্রিয় শিক্ষাপ্রতিষ্ঠানের সংকটময় মুহূর্তে অন্য সবার মতো তিনিও উদ্বিগ্ন।

আজ বুধবার নিজের ফেসবুক পোস্টে মুশফিক লেখেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে, আমি আমার ভাই-বোনদের উপর আর কোনো সহিংসতা দেখতে চাই না। আমার শিক্ষকরা যাঁরা অতুলনীয় সাহস দেখিয়ে তাঁদের ছাত্র-ছাত্রীদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছেল তাঁদের প্রতি অতল শ্রদ্ধা। এটা মেনে নেয়া কঠিন কোন ছাত্রের জন্য যে তাঁর শিক্ষক হেনেস্তা হয়েছেন। যা খুবই নিন্দনীয় বলে আমি বিশ্বাস করি। যে কোন উপায়েই হোক এই রক্তপাত বন্ধ হোক। শান্তি আসুক।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort