
নারায়ণগঞ্জের পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমদাদুল হক এর প্রত্যক্ষ নেতৃত্বে থানা এলাকায় এক বিশেষ অভিযান পরিচালিত হয়। উক্ত অভিযানে অফিসার ফোর্সের সহায়তায় সিদ্ধিরগঞ্জ থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করিয়া ৯নভেম্বর সন্ত্রাস বিরোধী মামলার আসামীঃ কবির চৌধুরী চৌধুরী (৪২), পিতা- আলী হোসেন, সামারি ট্রায়ালের অভিযুক্তঃ রাসেল হোসেন রিয়াদ (৩৯), পিতা- মোঃ মোক্তার হোসেন ভেন্ডার, মোঃ সজীব(২৩), পিতা-মোঃ বশির সিকদার,মোঃ ফারদিন হাসান(২৭), পিতা-মৃত ওমর ফারুক, সিআর ওয়ারেন্ট এর আসামী- কামরুজ্জামান জুয়েল (৩৬), পিতা- মজিবুর রহমান, মাদক মামলার আসামীঃ মোঃ আবু বক্কর সিদ্দিক (২৬), পিতা- আঃ রহমান, মোঃ আল আমিন (৩৮), পিতা-মোয়াজ্জেম আঃ রশিদ, জিহাদ (২৭), পিতা- বছিউল আলম কে গ্রেফতার করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) এমদাদুল হক বলেন, আমার থানা এলাকায় যেকোন অপরাধ দমনে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।