মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক হাবিব আবার গ্রেপ্তার জাপানে সোনা চোরাচালানের অভিযোগে ফজর আলী গ্রেপ্তার সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে ঝুটের গুদামে আগুন, পুড়েছে কয়েকটি ঘর ফতুল্লায় গভীর রাতে আবাসিক মাদ্রাসায় আগুন, ৬৩ ছাত্র হাসপাতালে ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চান শাহজালাল নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার; মাদকমুক্ত মানবিক ইউনিয়ন গড়ার প্রত্যয় ব্যবসা শুরুর সময় ৩৫৫ দিন থেকে ১৮ দিনে নামিয়ে আনার উদ্যোগ সরকারের নারায়ণগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী হিফজুল কুরআন অডিশন নওগাঁয় পাঠকের হাতে ‘দৈনিক রুদ্র বার্তা’ পত্রিকা তুলে দিলেন জেলা প্রতিনিধি মোঃ মমিন আলী ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নির্বাচন সম্পন্ন হলো নারায়ণগঞ্জ টাইলস্ দোকান মালিক সমিতির ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব দিবসে নাঃগঞ্জ জেলা ট্রাক, ট্যাংলড়ী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের র‍্যালী

ক্ষমতা নয়, জনগণের সেবক হতে চান শাহজালাল নিয়মিত অফিস, দুর্নীতিমুক্ত উন্নয়ন ও বৈষম্যহীন সেবার অঙ্গীকার; মাদকমুক্ত মানবিক ইউনিয়ন গড়ার প্রত্যয়

  • আপডেট সময় মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ১.৩৬ পিএম
  • ৪ বার পড়া হয়েছে

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: চেয়ারম্যান হলে ক্ষমতার দাপট নয়, জনগণের সেবক হয়েই থাকতে চান মুহাম্মাদ শাহজালাল মিয়া। নিয়মিত অফিস করা, সরকারি বরাদ্দের অর্থের যথাযথ ব্যবহার, দুর্নীতি-অনিয়ম বন্ধ এবং দল-মত নির্বিশেষে সবার জন্য সমান নাগরিক সেবা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদের এই জামায়াত সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী। মাদকমুক্ত, নিরাপদ ও মানবিক ইউনিয়ন গড়ার কথাও জানিয়েছেন তিনি।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে এলাকায় গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন শাহজালাল। এরই মধ্যে সোমবার (৯ নভেম্বর) নিজের ফেসবুক পেজে ‘আমার নির্বাচনী অঙ্গীকার’ শিরোনামে একটি প্রতিশ্রুতিপত্র প্রকাশ করেছেন তিনি। সেখানে নির্বাচিত হলে ইউনিয়নবাসীর জন্য কী করতে চান, তার একটি রূপরেখা তুলে ধরেছেন।

শাহজালালের ভাষায়, চেয়ারম্যানের পদ ক্ষমতা ভোগ কিংবা ব্যক্তিগত সুবিধা নেওয়ার জায়গা নয়। এটি জনগণের দেওয়া পবিত্র আমানত। তাই নির্বাচিত হলে সরকারি ছুটির দিন ও বিশেষ প্রয়োজন ছাড়া প্রতিদিন নির্ধারিত সময়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে উপস্থিত থাকার অঙ্গীকার করেছেন তিনি।

তার মতে, জনসেবা মানে কাউকে দয়া বা অনুগ্রহ করা নয়। বরং নাগরিকের প্রাপ্য অধিকার ও সরকারি সেবা নিশ্চিত করাই জনপ্রতিনিধির দায়িত্ব।

সরকারি বরাদ্দের অর্থ ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন এই প্রার্থী। তিনি বলেন, জনগণের টাকার অপচয়, আত্মসাৎ কিংবা কোনো ধরনের অনিয়ম হতে দেবেন না। প্রতিটি টাকার যথাযথ ব্যবহার নিশ্চিত করতে কাজ করবেন।

ওয়ার্ডভিত্তিক উন্নয়ন বরাদ্দ বণ্টনেও রাজনৈতিক প্রভাবমুক্ত থাকার প্রতিশ্রুতি দিয়েছেন শাহজালাল। তার অঙ্গীকার, সংশ্লিষ্ট ওয়ার্ডের বরাদ্দ ওই ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্যের মাধ্যমেই বাস্তবায়ন করা হবে। তিনি যে রাজনৈতিক দলেরই হোন না কেন, তার ন্যায্য অধিকার ও দায়িত্বের প্রতি সম্মান দেখানো হবে।

নাগরিক সেবায় দলীয় পরিচয়কে গুরুত্ব দিতে চান না শাহজালাল। তার বক্তব্য, দল, মত, ধর্ম, বর্ণ কিংবা রাজনৈতিক পরিচয়ের কারণে কোনো মানুষ ইউনিয়ন পরিষদের সেবা থেকে বঞ্চিত হবেন না। সেবা নিতে এসে কেউ যাতে হয়রানি, অবহেলা কিংবা অসম্মানের শিকার না হন, সে বিষয়ে সচেষ্ট থাকবেন। ধনী-গরিব কিংবা রাজনৈতিক পরিচয় যা-ই হোক, সবার জন্য চেয়ারম্যানের দরজা খোলা থাকবে।

মাদকমুক্ত ও মানবিক ইউনিয়ন গড়ার পরিকল্পনাও রয়েছে তার। মাদক বিক্রি ও বিস্তার রোধের পাশাপাশি অভাবের কারণে কেউ যাতে ভিক্ষাবৃত্তিতে বাধ্য না হন, অর্থের অভাবে কোনো শিক্ষার্থীর পড়াশোনা বন্ধ না হয় এবং আর্থিক সংকটে কেউ যাতে বিনা চিকিৎসায় মৃত্যুর মুখে না পড়েন, সে জন্য প্রয়োজনীয় সহযোগিতার ব্যবস্থা করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

যোগাযোগব্যবস্থা উন্নয়নেও রয়েছে তার পরিকল্পনা। ইউনিয়নের কোনো রাস্তা ভাঙাচোরা অবস্থায় এক সপ্তাহের বেশি ফেলে না রাখা এবং মেঘনা থেকে চৌরাস্তা পর্যন্ত অটোরিকশা ও সিএনজি চলাচলের সড়ক নিরাপদ ও নির্বিঘ্ন করার উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন তিনি।

সবশেষে শাহজালাল বলেছেন, বড় বড় প্রতিশ্রুতি দিয়ে নয়, সততা, আন্তরিকতা, জবাবদিহি ও কাজের মাধ্যমে মানুষের আস্থা অর্জন করতে চান। এ জন্য ইউনিয়নের সর্বস্তরের মানুষের সহযোগিতা, পরামর্শ ও দোয়া চেয়েছেন তিনি।

উল্লেখ্য, মুহাম্মাদ শাহজালাল মিয়া পিরোজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সহসভাপতি। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত সমর্থিত চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি প্রচার-প্রচারণা চালাচ্ছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort