বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় চার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভাগ্নে আটক নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা হচ্ছে: ডিসি রায়হান কবির ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু অর্থ আত্মসাতের দায়ে অপসারিত চিকিৎসক মোস্তফা’কে পুনরায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যোগদানের চেষ্টা; জনমনে ক্ষোভ দেশপ্রেমের অকুতোভয় কণ্ঠস্বর মোঃ মামুন হোসেন সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প

নামিবিয়াকে গুঁড়িয়ে সুপার এইটে অস্ট্রেলিয়া

  • আপডেট সময় বুধবার, ১২ জুন, ২০২৪, ৯.৪৮ এএম
  • ১৫৩ বার পড়া হয়েছে

অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠের লড়াইয়ে নামার আগে নামিবিয়ার পক্ষে বাজি ধরার লোক ছিল না বললেই চলে। আসরের হট ফেভারিট দলের সামনে নামিবিয়া উড়ে যাবে, সেটা আগেই ধারণা করা হয়েছিল। মাঠের লড়াইয়েও দেখা গেল সেই ছাপ। গেরহার্ড এরাসমাসের দলকে ৯ উইকেটের ব্যবধানে উড়িয়ে সুপার এইটে চলে গেল মিচেল মার্শের দল।

বুধবার (১২ জুন) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে অস্ট্রেলিয়ার বোলারদের তোপের মুখে ১৭ ওভারে ৭২ রানে গুটিয়ে যায় নামিবিয়া। জবাব দিতে নেমে ৮৬ বল হাতে রেখে ১ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌছে যায় মার্শের অস্ট্রেলিয়া।

টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেও অজি বোলিং ইউনিটের সামনে অসহায় হয়ে যায় নামিনিয়ার ব্যাটাররা। সাড়াশি আক্রমণ করতে থাকেন জশ হ্যাজেলউড, প্যাট কামিন্স, লাথান এলিসরা। অন্যদিকে, স্পিন জাদুতে কারিশমা দেখাতে থাকেন অ্যাডাম জাম্পা।

নামিবিয়ার ব্যাটাররা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। অধিনায়ক এরাসমাস একপ্রান্ত আগলে দলের হাল ধরে রাখার চেষ্টা করেন, অপরপ্রান্তে বাকিরা ব্যস্ত উইকেট টিকিয়ে রাখতে। তাতে লাভ হলো না। নামিবিয়ার হয়ে সর্বোচ্চ ৩৬ রান করেন এরাসমাস। ৪৩ বলে ৪ চার ও ১ ছক্কায় এই ইনিংস খেলেন তিনি।

দলের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ রান করেন ওপেনার মাইকেল ভ্যান লিঙ্গেন (১০)। বাকি ৯ ব্যাটারদের সবার রান যোগ করলে হয় ১৭! অতিরিক্ত খাত থেকে এসেছে ৯ রান। আর তাতেই একশর আগেই গুটিয়ে যায় আফ্রিকার দেশটি।

অস্ট্রেলিয়ার পক্ষে সর্বোচ্চ ৪ উইকেট দখল করেন অ্যাডাম জাম্পা। ৪ ওভারে ১২ রান খরচায় এই উইকেটগুলো দখল করেন তিনি। বাকিদের মধ্যে দুইটি করে উইকেট নেন জশ হ্যাজেলউড ও মার্কাস স্টয়নিস। ১টি করে উইকেট ঝুলিতে পুরেন প্যাট কামিন্স ও নাথান এলিস।

লক্ষ্য ৭৩। এই রান তাড়ায় নেমে অ্যান্টিগায় ঝড় বইয়ে দেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও ট্রাভিস হেড। ওয়ার্নার ৮ বলে ৩ চার ও ১ ছক্কায় ২০ রান করে আউট হলে হাল ধরেন হেড। তাণ্ডব চালাতে তার সঙ্গে এসে যোগ দেন অধিনায়ক মার্শ। দুজন মিলে টর্নেডো গতিতে রান তুলে পাওয়ারপ্লে শেষ হওয়ার আগেই দলকে পৌছে দেন জয়ের বন্দরে।

হেড ১৭ বলে ২০০ স্ট্রাইক রেটে ৫ চার ও ২ ছক্কার মারে ৩৪ রান করে অপরাজিত ছিলেন। অন্যপ্রান্তে সমান ২০০ স্ট্রাইক রেটে ৯ বলে ৩ চার ও ১ ছক্কায় ১৮ রান করে অপরাজিত ছিলেন মার্শ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort