রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

দ. আফ্রিকাকে হারিয়ে সেমির স্বপ্ন জিইয়ে রাখল পাকিস্তান

  • আপডেট সময় বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২, ১০.৪১ পিএম
  • ৩৩৬ বার পড়া হয়েছে

বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বাঁচামরার লড়াইয়ে রানে জয় পেয়েছে পাকিস্তান। এ জয়ের মাধ্যমে বিশ্বকাপে সেমিফাইনালে খেলার স্বপ্ন জিইয়ে রাখল।

পাকিস্তানের বিরুদ্ধে ১৮৬ রানের টার্গেটে খেলতে নেমে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নির্ধারিত ১৪ ওভারে ৯ উইকেটে ১০৮ রান করতে করতে সমর্থ হয় প্রোটিয়ারা। মাত্র ১৪ রানে ৩টি উইকেট শিকার করে প্রোটিয়া শিবিরে ধস নামান শাহীন আফ্রিদি। এছাড়া শাদাব খান নেন দুই উইকেট।

গুরুত্বপূর্ণ ম্যাচে বাগড়া দেয় বৃষ্টি। পাকিস্তানের বিরুদ্ধে ১৮৬ রানের টার্গেটে খেলতে নেমে মাত্র ৯ ওভার খেলা শেষে বৃষ্টি শুরু হয়।

বৃষ্টির পর দক্ষিণ আফ্রিকার টার্গেট দাঁড়ায় ১৪ ওভারে ১৪২ রানের। শেষ পর্যন্ত ৩৩ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে প্রোটিয়ারা।

এর আগে পাকিস্তানের দেয়া ১৮৬ রানের টার্গেটে খেলতে নেমে শুরুতেই হোচট খায় প্রোটিয়ারা। প্রথম ওভারের শেষ বলে শাহীন আফ্রিদির বলে শূন্য রানে সাজঘরে ফেরেন দুর্দান্ত ফর্মে থাকা ডি কক। ইনিংসের তৃতীয় ওভারে আবারও আঘাত হানেন আফ্রিদি। এবারের বিশ্বকাপে সেঞ্চুরি করা রাইলি রোশোকে (৭) শিকার করে দক্ষিণ আফ্রিকাকে বিপর্যয়ে ফেলে দেন তিনি। আফ্রিকার তৃতীয় উইকেট জুটিতে মাত্র ২৭ বলে ৪৯ রান সংগ্রহ করে পাকিস্তানকে বিপদের ইঙ্গিত দেন অধিনায়ক বাভূমা ও মারক্রাম। তবে ৮ম ওভারের প্রথম বলেই বাভূমাকে ফিরিয়ে দেন শাদাব খান। তৃতীয় বলে আবারও মারক্রামকে নিজের শিকারে পরিণত করলে ম্যাচ পাকিস্তানের দিকে হেলে পড়ে।

৯ ওভারে দক্ষিণ আফ্রিকার ৪ উইকেটে ৬৯ রান সংগ্রহের পর নামে বৃষ্টি।

বৃষ্টির কারণে ম্যাচের সমীকরণ দাঁড়ায় ম্যাচ আর শুরু হতে না পারলে পাকিস্তান ১৬ রানে জিতে যেত।

বৃষ্টি থামার পর খেলতে নামার পর এক পর্যায়ে মাত্র ৯ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে পড়ে দক্ষিণ আফ্রিকা। জয়ের জন্য শেষ ওভারে ৪১ রানের প্রয়োজন ছিল দক্ষিণ আফ্রিকার।

বৃহস্পতিবার দিনের একমাত্র ম্যাচে দুপুর ২টায় সিডনিতে প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানকে হারায় পাকিস্তান।

তবে শেষ পর্যন্ত ইফতেখার ও শাদাব খানের ঝড়ো ব্যাটিংয়ে ১৮৫ রানের বড় সংগ্রহ পায় ইমরান খানের উত্তরসূরীরা।

সংক্ষিপ্ত স্কোর

পাকিস্তান : ২০ ওভারে ১৮৫/৯ (রিজওয়ান ৪, বাবর আজম ৬, মোহাম্মদ হারিস ২৮, ইফতিখার ৫১, শাদাব ৫২, নাওয়াজ ২৮; আনরিখ নরকিয়া ৪-০-৪১-৪, পার্নেল ৪-০-৩১-১, কাগিসো রাবাদা ৪-০-৪৪-১, লুঙ্গি ৪-০-৩২-১ ও শামসি ৪-০-৩৬-১)।

বৃষ্টি আইনে লক্ষ্য ১৪ ওভারে ১৪২ রান।

দক্ষিণ আফ্রিকা : ১৪ ওভারে ১০৮/৯ (কুইন্টন ডি কক ০, টেম্বা বাভুমা ৩৬, রাইলি রুশো ৭, মার্করাম ২০, হেনরিক ক্লাসেন ১৫, ট্রিস্টান স্টাবস ১৮; শাদাব ২-০-১৬-২, শাহীন শাহ আফ্রিদি ৩-০-১৪-৩, নাসিম শাহ ৩-০-১৯-১)।

ফল : পাকিস্তান ৩৩ রানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ : শাদাব খান

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort