শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাল্যবিবাহ প্রতিরোধে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে: ডিসি ফতুল্লায় নিখোঁজ দুই শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর ৩০০ শয্যা হাসপাতালে দালালবিরোধী অভিযান: নারীসহ ৩ জনের কারাদণ্ড সংঘবদ্ধ চাঁদাবাজি — জনজীবন জিম্মি মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা: এয়ারপোর্ট বন্ধ, টিকিটের অগ্নিমূল্যে দিশেহারা রেমিট্যান্স যোদ্ধারা বন্দর মুরাদপুর এলাকার আওয়ামীলীগের দোসর ও মামলাবাজ দালাল কুদ্দুস এর অত্যাচারে মানুষ অতিষ্ঠ ; গ্রেফতারের দাবী নওগাঁয় চার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভাগ্নে আটক নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা হচ্ছে: ডিসি রায়হান কবির ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু অর্থ আত্মসাতের দায়ে অপসারিত চিকিৎসক মোস্তফা’কে পুনরায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যোগদানের চেষ্টা; জনমনে ক্ষোভ

তৃতীয় দিন শেষে ফলোঅন এড়াল বাংলাদেশ

  • আপডেট সময় সোমবার, ২৫ নভেম্বর, ২০২৪, ৭.৫৯ এএম
  • ১১০ বার পড়া হয়েছে

অ্যান্টিগা টেস্টে ৪৫০ রানে ইনিংস ঘোষণা করে ওয়েস্ট ইন্ডিজ। তৃতীয় দিনের শুরুতেই শাহদাত হোসেন দিপুর উইকেট হারায় বাংলাদেশ।

আগের দিন ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ৪০ রান সংগ্রহ করে দ্বিতীয় দিন শেষ করেছিল টাইগাররা।

জাকের আলি ও তাইজুল ইসলামের ব্যাটে ফলোঅন এড়িয়েছে বাংলাদেশ। ৯ উইকেট হারিয়ে ২৬৯ রান সংগ্রহ করে ১৮১ রানে পিছিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করেছে টাইগাররা।

মুমিনুল ২৩ বলে ৭ ও দিপু ৩১ বলে ১০ রানে নিয়ে তৃতীয় দিনে খেলতে নামেন। তবে এ দিন সুবিধা করতে পারেননি দিপু। দলীয় ৬৬ রানে ৭১ বলে ১৮ রান করে সাজঘরে ফিরে যান তিনি।

দিপুর বিদায়ের পর ক্রিজে আসা লিটনকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন মুমিনুল।

৬২ রানের জুটি গড়েন লিটন ও মুমিনুল। তবে দলীয় ১২৮ রানে ১১৬ বলে ৫০ রান করে আউট হন মুমিনুল। তার বিদায়ের পর পরই সাজঘরের পথ ধরেন লিটন। ৭৬ বলে ৪০ রান করেন তিনি।

এরপর জাকের আলিকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন মেহেদী হাসান মিরাজ। তবে দলীয় ১৬৬ রানে ৬৭ বলে ২৩ রান করে আউট হন মিরাজ।

এরপর তাইজুল ইসলামকে সঙ্গে নিয়ে চাপ সামাল দেয় জাকের আলি। ৬৮ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। ফিফটি তুলে নেন জাকের।

তবে দলীয় ২৩৪ রানে ৬৩ বলে ২৫ রান করে আউট হন তাইজুল। ফিফটির পর ইনিংস বড় করতে পারেননি জাকের। ফিরেছেন ৮৯ বলে ৫৩ রান করে। তার বিদায়ের পর ক্রিজে এসে সুবিধা করতে পারেননি হাসান মাহমুদ। ১৬ বলে ৮ রান করে আউট হন তিনি।

তাসকিন ২১ বলে ১১ ও শরিফুল ৮ বলে ৫ রানে অপরাজিত আছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort