বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় চার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভাগ্নে আটক নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা হচ্ছে: ডিসি রায়হান কবির ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু অর্থ আত্মসাতের দায়ে অপসারিত চিকিৎসক মোস্তফা’কে পুনরায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যোগদানের চেষ্টা; জনমনে ক্ষোভ দেশপ্রেমের অকুতোভয় কণ্ঠস্বর মোঃ মামুন হোসেন সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প

তলানির দলের বিপক্ষে পিছিয়ে পড়ে শেষ মুহূর্তে জিতলো রিয়াল

  • আপডেট সময় সোমবার, ২২ জানুয়ারী, ২০২৪, ৩.৪২ এএম
  • ১৪৭ বার পড়া হয়েছে

স্প্যানিশ কোপা ডেল রের শেষ ষোলোতে হারের ক্ষত এখনো দগদগে। রোবার রাতে সেই ক্ষতে লবনের ছিঁটা দিতে যাচ্ছিল স্প্যানিশ লা লিগার পয়েন্ট টেবিলের তলানির দল আলমেরিয়া।

প্রথমার্ধে তারা রিয়ালের বিপক্ষে লিড নেয় ২-০ গোলে! তবে ঘরের মাঠে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়ায় লস ব্লাঙ্কোসরা। জুদে বেলিংহ্যাম, ভিনিসিউস জুনিয়র এবং অন্তিম মুহূর্তে দানি কারবাহালের করা গোলে শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা।

এই জয়ে জিরোনাকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান নিয়েছে রিয়াল। ২০ ম্যাচ থেকে তাদের সংগ্রহ এখন ৫১ পয়েন্ট। জিরোনার ৪৯ পয়েন্ট। ৪১ পয়েন্ট নিয়ে অ্যাথলেটিক ক্লাব তৃতীয় এবং বার্সেলোনা আছে চতুর্থ স্থানে।

এদিন প্রথম মিনিটেই গোল হজম করে বসে রিয়াল। লার্গি রামাজানি গোল করে এগিয়ে নেন আলমেরিয়াকে। ৪৩ মিনিটের মাথায় ২-০ গোলে এগিয়ে যায় তারা।

তবে বিরতির পর ঘুরে দাঁড়ায় রিয়াল। ৫৭ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান কমান বেলিংহ্যাম। ৬৭ মিনিটে ভিনিসিউস দারুণ একটি গোল করে সমতা ফেরান। আর ৯০+৯ মিনিটের মাথায় দানি কারবাহালের গোলে জয় নিশ্চিত হয় কার্লো আনচেলোত্তির শিষ্যদের।

এ নিয়ে টানা লিগে ১৩ ম্যাচে অপরাজিত থাকলো রিয়াল। অন্যদিকে ১৫তম হারের স্বাদ পেলে তলানিতে থাকা আলমেরিয়া। ২১ ম্যাচের ৬টিতে ড্র করে ৬ পয়েন্ট নিয়ে তারা আছে পয়েন্ট টেবিলের বিশতম স্থানে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort