শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

ডি মারিয়ার পর মেসিকেও হারাল পিএসজি

  • আপডেট সময় রবিবার, ২০ মার্চ, ২০২২, ৩.১৩ এএম
  • ২৭৮ বার পড়া হয়েছে

আনহেল ডি মারিয়া চোটের সঙ্গে লড়ছিলেন আগে থেকেই। পিএসজির পরের ম্যাচে না খেলা একরকম নিশ্চিতই ছিল তার। আর্জেন্টিনার কোপা আমেরিকা জয়ের নায়কের সঙ্গে এবার আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকেও হারিয়ে বসেছে পিএসজি। সম্প্রতি এক বিবৃতিতে ফরাসি দলটি জানিয়েছে, অসুস্থতার কারণে তাকে পাচ্ছেন না তারা।

পিএসজির সেই বিবৃতিতে বলা হয়েছে যে, মেসি গেল ৪৮ ঘণ্টা ধরে জ্বরের মতো এক অসুস্থতা বোধ করছেন। যার জন্য পিএসজি তারকা চিকিৎসকের শরণাপন্নও হয়েছেন। এ কারণে গতকাল শুক্রবার দলের অনুশীলনেও আসেননি আর্জেন্টাইন অধিনায়ক।

আগামীকাল বিকেলে মোনাকোর মাঠে খেলতে যাবে পিএসজি। অসুস্থতার কারণে সেই ম্যাচটা খেলা হবে না লিওনেল মেসির।

রিয়াল মাদ্রিদের মাঠে পিএসজির ফিরতি লড়াইয়ের ম্যাচে পেশিতে টান লেগেছিল ডি মারিয়ার। পিএসজির পক্ষ থেকে সেই বিবৃতিতে জানানো হয়েছে, সেই সমস্যার কারণে তারও খেলা হচ্ছে না এই ম্যাচে।

এর ফলে আন্তর্জাতিক ফুটবলের বিরতির ঠিক আগের ম্যাচে দুই আর্জেন্টাইন তারকা ডি মারিয়া ও মেসি কাউকেই পাচ্ছে না পিএসজি। মোনাকোর বিপক্ষে অ্যাওয়ে ম্যাচটা শেষেই শুরু হবে আন্তর্জাতিক ফুটবলের বিরতি। মেসি ও ডি মারিয়া তখন পাড়ি জমাবেন আর্জেন্টিনায়। বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুটো ম্যাচ খেলবেন দুজনে। ধারণা করা হচ্ছে আগামী ২৬ মার্চ ভেনেজুয়েলার বিপক্ষে ঘরের মাঠের সেই ম্যাচটাতেই দুজনকে আবার মাঠে দেখা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort