রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

টি-টোয়েন্টিতেও আফগান জাদুতে কাবু জিম্বাবুয়ে

  • আপডেট সময় রবিবার, ১২ জুন, ২০২২, ৩.৪৭ এএম
  • ২৫৬ বার পড়া হয়েছে

ম্যাচ জয়ের জন্য শেষ ওভার থেকে ৮ রান প্রয়োজন ছিল আফগানদের। আফগানিস্তানের জিম্বাবুয়ে সফরে হয়ত এই প্রথম ম্যাচের ফল নিয়ে কিছুটা আশান্বিত হয়েছিল স্বাগতিকরা। তবে ব্লেসিং মুজারাবানির করা সেই ওভারের প্রথম বল থেকে দুই এবং দ্বিতীয় বলে ছক্কা হাঁকিয়ে রাজসিকভাবেই আফগানিস্তানের জয় নিশ্চিত করেন নাজিবুল্লাহ জাদরান। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে এভাবেই চার বল এবং ছয় উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় সফরকারীরা।

ওয়ানডে সিরিজে ধবলধোলাই হওয়ার পর টি-টোয়েন্টি সিরিজেও জিম্বাবুয়ের শুরুটা ভালো হল না। হারারে স্পোর্টস ক্লাব টস জিতে ব্যাটিং নেওয়া জিম্বাবুয়ে ১৫৯ রানের লড়াকু সংগ্রহ দাঁড় করেছিল। ওপেনার ওয়েসলি মাধেভেরে (৩২) এবং ছয়ে নামা সিকান্দার রাজার (৪৫) ব্যাটে চড়ে এই সংগ্রহ পায় তারা। আফগান বোলারদের মাঝে নিজাত মাসুদ ৪ ওভার বোলিং করে ৩৯ রান খরচায় ৩ উইকেট তুলে নেন।

১৬০ রান তাড়া করতে নেমে উদ্বোধনী জুটিতেই লক্ষ্যের দিকে অনেকটা এগিয়ে যায় আফগানিস্তান। ফর্মে থাকা দুই ওপেনার হজরতুল্লাহ জাজাই (৪৫) এবং রহমানুল্লাহ গুরবাজ (৩৩) উদ্বোধনী জুটিতে ১০.১ ওভারে তুলে ফেলেন ৮৩ রান। এরপর ৮৩ থেকে ৮৬, এই ৩ রানের মাঝে ৩ উইকেট হারিয়ে কিছুটা বিপদে পড়ে সফরকারীরা। জিম্বাবুয়ের ক্যাম্পে আশার সঞ্চার হয়।

তবে পাঁচে নামা অভিজ্ঞ ব্যাটসম্যান নাজিবুল্লাহ জাদরান (৪৪*) এবং সাবেক অধিনায়ক মোহাম্মদ নবির (১৫*) ব্যাটে সেই ধাক্কা সামাল দিয়ে আফগানরা নিশ্চিন্তে নোঙর করে জয়ের বন্দরে।

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগামীকাল (১২ জুন) মাঠে নামবে জিম্বাবুয়ে এবং আফগানিস্তান। সিরিজের শেষ ম্যাচটি হবে ১৪ জুন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort