বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় চার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভাগ্নে আটক নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা হচ্ছে: ডিসি রায়হান কবির ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু অর্থ আত্মসাতের দায়ে অপসারিত চিকিৎসক মোস্তফা’কে পুনরায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যোগদানের চেষ্টা; জনমনে ক্ষোভ দেশপ্রেমের অকুতোভয় কণ্ঠস্বর মোঃ মামুন হোসেন সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প

টাইব্রেকারে আর্জেন্টিনার স্বপ্নভঙ্গ, ৩৮ বছর পর ফাইনালে জার্মানি

  • আপডেট সময় বুধবার, ২৯ নভেম্বর, ২০২৩, ৪.২০ এএম
  • ১৮২ বার পড়া হয়েছে

চারবারের চ্যাম্পিয়ন ব্রাজিলকে হারিয়ে অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনালে এসেছিল আর্জেন্টিনার কিশোররা। সামনে হাতছানি ছিল প্রথমবার ফাইনালে নাম লেখানোর। কিন্তু টাইব্রেকার নামক ভাগ্য পরীক্ষায় স্বপ্নভঙ্গ হলো তাদের।

আজ মঙ্গলবার ইন্দোনেশিয়ার সুরাকার্তার মানাহান স্টেডিয়ামে টাইব্রেকারে আর্জেন্টিনাকে ৪-২ ব্যবধানে হারিয়ে ৩৮ বছর পর ফাইনালে নাম লিখিয়েছে জার্মানি। সবশেষ ১৯৮৫ সালে তারা ফাইনাল খেলে রানার্স-আপ হয়েছিল।

নির্ধারিত সময়ের খেলা ৩-৩ গোলের সমতা নিয়ে শেষ হয়েছিল।

এদিন ম্যাচের নবম মিনিটেই পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। এ সময় জার্মানির প্যারিস বার্নার গোল করে এগিয়ে নেন দলকে। অবশ্য বিরতিতে যাওয়ার আগে দারুণভাবে ম্যাচে ফেরে জুনিয়র আলবিসিলেস্তারা। ৩৬ মিনিটে অগাস্টিন রুবার্তো গোল করে সমতা ফেরান। আর ৪৫+৪ মিনিটের মাথায় নিজের জোড়া গোল পূর্ণ করে এগিয়ে নেন দলকে। তাতে ২-১ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আর্জেন্টিনা।

অবশ্য বিরতির পর ফিরে জার্মানি আবার ম্যাচে ফেরে। ৫৮ মিনিটে বার্নার তার জোড়া গোল পূর্ণ করলে ফেরে সমতা। আর ৬৯ মিনিটে ম্যাক্স মোয়েরেস্টেড গোল করে ব্যবধান করে ফেলেন ৩-২।

এই ব্যবধান নিয়ে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হয়। সবাই ধরেই নিয়েছিল জার্মানি জিততে যাচ্ছে। কিন্তু সবার ধারনাকে ভুল প্রমাণ করে ৯০+৭ মিনিটের মাথায় রুবার্তো নিজের হ্যাটট্রিক পূর্ণ করে ম্যাচে সমতা ফেরান। জমিয়ে তোলেন ম্যাচ।

এরপর ম্যাচ গড়ায় টাইব্রেকারে সেখানে আর্জেন্টিনা ফ্যাঙ্কো মাস্তাতুনতো প্রথম শটেই গোল করতে ব্যর্থ হন। এরপর ক্লাউদিও এচেভেরি দ্বিতীয় শটেও গোল করতে ব্যর্থ হন। শেষ পর্যন্ত টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হেরে যায় আর্জেন্টিনা। ভেস্তে যায় রুবার্তোর হ্যাটট্রিক, ভেস্তে যায় তাদের প্রথমবার ফাইনাল খেলার স্বপ্নও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort