সোমবার, ২২ জুন ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ডাঙ্গার পার একাদশ ২ গোলে বিজয় জনগণের পাশে থাকাই প্রকৃত নেতৃত্বের পরিচয় বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা

টাইগার্সের ক্যাম্পে জাতীয় দলের মতোই সুবিধা পাচ্ছেন ক্রিকেটাররা

  • আপডেট সময় শুক্রবার, ৩১ মে, ২০২৪, ৫.১৮ এএম
  • ১৪৯ বার পড়া হয়েছে

কিছুদিন আগেই বাংলাদেশ টাইগার্সের দল ঘোষণা করেছে বিসিবি। যেখানে মেহেদি হাসান মিরাজ-মুশফিকুর রহিমের মতো অভিজ্ঞ ক্রিকেটাররাও রয়েছেন। তাই এই দলের ক্যাম্পকে দ্বিতীয় জাতীয় দলের মতো মনে হচ্ছে ওপেনার মাহমুদুল হাসান জয়ের।

বিসিবির প্রকাশিত এক ভিডিওতে আজ বৃৃহস্পতিবার কথা বলেছেন জয়। সেখানো এই ওপেনার বলেন, ‘এখানে আমাদের দেশের সেরা কোচ আছেন, সিনিয়র ভাইরা আছেন। আমি বলব, এটা অনেকটা দ্বিতীয় জাতীয় দল। যেমন সুবিধার মধ্যে আমরা কাজ করছি, জাতীয় দলের মানের মতোই হচ্ছে।’

এদিকে এমন ক্যাম্প জরুরি দাবি করে জাতীয় দলের আরেক ওপেনার জাকির হাসান বলেন, ‘জাতীয় দলে যেমন হাই ইনটেনসিটির অনুশীলন হয়, এখানেও হচ্ছে। আমার মনে হয়, এখানে আরও লম্বা সময় হচ্ছে। যেহেতু জাতীয় দলে যত দিন করেছি সিরিজ বা টুর্নামেন্টের মাঝখানে করেছি। ওখানে হয়তো এমন সারা দিন করার মতো সময় থাকে না। ক্লান্তি, বিশ্রাম, ম্যাচ প্রস্তুতির ব্যাপার থাকে। এখানে যেহেতু লম্বা সময় পেয়েছি, সারা দিন করে আরও বেশি বেশি এগোতে পারব।’

‘এরকম ক্যাম্প আমাদের জন্য খুবই জরুরি। এই যে ফাঁকা সময়টা… ফাঁকা সময় বলতে এখন তো আমাদের সামনের মৌসুম শুরু হবে, টুর্নামেন্ট শুরু হবে বা সিরিজ হবে। যে কোনো সিরিজ বা টুর্নামেন্টের আগে এরকম বড় ফাঁকা সময় পেলে ছোট ছোট যে কাজ করার জায়গাগুলো আছে, কাজ করা যায়।’-যোগ করেন জাকির।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort