সোমবার, ২২ জুন ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ডাঙ্গার পার একাদশ ২ গোলে বিজয় জনগণের পাশে থাকাই প্রকৃত নেতৃত্বের পরিচয় বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা

জুভেন্টাসে যোগ দিতে তুরিনে পৌঁছেছেন ডি মারিয়া

  • আপডেট সময় শনিবার, ৯ জুলাই, ২০২২, ২.৫৫ এএম
  • ২৪৬ বার পড়া হয়েছে

প্যারিস সেন্ট জার্মেই’র (পিএসজি) সঙ্গে চুক্তির মেয়াদ শেষ করে জুভেন্টাসে  যোগ দিতে বৃহস্পতিবার রাতে তুরিনে পৌঁছেছেন আর্জেন্টাইন তারকা এ্যাঞ্জেল ডি মারিয়া।
ডাক্তারি পরীক্ষা শেষে সিরি এ লিগের ওই ক্লাবের সঙ্গে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন আর্জেন্টাইন উইঙ্গার। গণমাধ্যমের খবর অনুযায়ী তার বেতন ধরা হয়েছে ৭ মিলিয়ন ইউরো। কাতারের আসন্ন শীতকালিন বিশ^কাপের আগেই জুভেন্টাসে যোগ দিতে যাচ্ছেন ৩৪ বছর বয়সি এই আর্জেন্টাইন। এর আগে আর্জেন্টিনার হয়ে জয় করেছেন কোপা আমেরিকার শিরোপা।
পিএসজি চুক্তির মেয়াদ বাড়াতে সম্মত না হওয়ায় ফরাসি চ্যাম্পিয়নদের ছেড়ে এসেছেন ডি মারিয়া। গত গ্রীষ্মে স্বদেশী লিওনেল মেসি প্যারিসে যোগ দেয়ায় ডি মারিয়ার অবস্থান নড়বড়ে হয়ে যায়। এর আগে পিএসজির হয়ে ২৯৫টি ম্যাচ খেলেছেন ডি মারিয়া। দীর্ঘ ৭ বছর ফরাসি রাজধানীতে অবস্থানকালে ৯৫টি গোল করার পাশাপাশি সহায়তা করেছেন ১১২ টি গোলে। ক্লাবটির হয়ে ওই সময় তিনি ৫টি করে লীগ ও কাপ শিরোপা জয় করতে পারলেও বঞ্চিত হয়েছেন চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা থেকে। ২০২০ সালের ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে হেরে শিরোপা ঘরে তোলা হয়নি প্যারিস জায়ান্টদের।
দলকে ফের ব্যর্থতার গন্ডি থেকে বের করে আনতে ফরাসি মিডফিল্ডার পল পগবাকেও স্কোয়াডভুক্ত করার পরিকল্পনা করেছে জুভেন্টাস। গত মৌসুমের সিরি এ লিগের শিরোপা জয়ী এসি মিলানের চেয়ে ১৬ পয়েন্টে পিছিয়ে থেকে তালিকার চতুর্থ স্থান লাভ করেছিল জুভেন্টাস।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort