সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৯:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাস্টারমাইন্ড: উপমন্ত্রী শামীম

  • আপডেট সময় সোমবার, ২২ আগস্ট, ২০২২, ৩.৩৪ এএম
  • ৩৭১ বার পড়া হয়েছে

‘২০০৪ সালের ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলার মাস্টারমাইন্ড খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। আদালতের রায়ে যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমানসহ পলাতকদের অচিরেই দেশে এনে বিচারের রায় কার্যকর করতে হবে এবং এদের দল-বিএনপি’র বিচার করতে হবে। এই খুনি ও সাম্প্রদায়িক দল বিএনপিকে কানাডার আদালত সন্ত্রাসী সংগঠন হিসেবে রায় দিয়েছিলো।

রবিবার (২১ আগস্ট) শরীয়তপুরের নড়িয়া উপজেলা ও সখিপুর থানায় আওয়ামী লীগের আলোচনা সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এসব কথা বলেন।

তিনি বলেন, একাত্তরের লাখো শহীদের রক্তে যে মাটি ভিজেছিল, যে মাটি বঙ্গবন্ধুর রক্তে ভিজেছিল পঁচাত্তরে, সেই মাটিতে আবারও রক্তস্রোত, যা ২০০৪ সালের ২১ আগস্ট বিশ্ব অবাক বিস্ময়ে দেখেছে। সেদিন তাদের টার্গেট ছিল বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। পঁচাত্তরের বুলেট ২০০৪ সালের ২১ আগস্ট ফিরে আসে প্রাণঘাতী গ্রেনেড হয়ে। নেতাকর্মীরা প্রাণপণ করে নেত্রীর সুরক্ষায় গড়ে তোলে মানবঢাল। আল্লাহ তায়ালার অশেষ রহমতে আবারও বেঁচে যান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। নিজেও গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়ে দীর্ঘদিন ঢাকায় ও ভারতে চিকিৎসাধীন ছিলাম। আজও শরীরে স্প্লিন্টার বয়ে বেড়াচ্ছেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপি-জামাত দেশ বিরোধী মহাপরিকল্পনা করে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলো। ৭৫ এ জিয়াউর রহমান বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার মাস্টারমাইন্ড। আর ২১ আগস্ট বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হত্যা পরিকল্পনার মাস্টারমাইন্ড খালেদা জিয়া ও তার ছেলে তারেক রহমান। গ্রেনেড হামলার পর তারা মামলা পর্যন্ত করতে দেয় নি। তারা জজ মিয়া নাটক সাজিয়েছিলো। তবে তারা সফল হয় নি, সফল হবেও না। বাংলার মাটিতেই তাদের বিচার হবে। বিএনপি-জামাতকে এদেশের জনগণ ক্ষমতায় দেখতে চায় না। বিএনপি-জামাতের অরাজকতার কথা এদেশের মানুষ কখনো ভুলে নাই। কারণ, এদেশের মানুষ জানে, “৭৫’র ১৫ আগস্ট ও ২০০৪’র ২১ আগস্ট বোমা হামলার ঘটনা মূলত একই সূত্রে গাঁথা।”

এ সময় বক্তব্য রাখেন, নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল হক মাল, পৌরসভার মেয়র এড. আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও সখিপুর থানা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন কবির মোল্যা, সাধারণ সম্পাদক আতিকুর রহমান মানিক সরকার প্রমূখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort