সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ডাঙ্গার পার একাদশ ২ গোলে বিজয় জনগণের পাশে থাকাই প্রকৃত নেতৃত্বের পরিচয় বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা

জিতেও দুয়ো শুনলেন মেসি-নেইমাররা

  • আপডেট সময় সোমবার, ১৪ মার্চ, ২০২২, ৪.৩৫ এএম
  • ২৬৬ বার পড়া হয়েছে

চ্যাম্পিয়নস লিগে ব্যর্থতার ক্ষত যেন কিছুতেই ভুলতে পারছে না পিএসজি সমর্থকরা। লিগ ওয়ানে বোর্দোর বিপক্ষে তাই দারুণ জয় তুলে নিয়েও দর্শকদের দুয়ো শুনলেন দলটির দুই মূল তারকা লিওনেল মেসি ও নেইমার জুনিয়র।

রোববার ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে ৩-০ গোলে জিতেছে প্যারিসিয়ানরা। মেসি গোলের দেখা না পেলেও পেয়েছেন নেইমার ও এমবাপ্পে। আর তাতে ১৫ পয়েন্টের ব্যবধান নিয়ে লিগের শিরোপা জেতার পথে আরও একধাপ এগিয়ে গেল মাউরিসিও পচেত্তিনোর দল।

পুরো ম্যাচে মেসি ও নেইমারের পায়ে বল যাওয়ামাত্র দুয়োধ্বনি শোনা গেছে গ্যালারি থেকে। এমনকি প্রতিপক্ষের জমাট রক্ষণকে পরাস্ত করে দলের দ্বিতীয় গোল এনে দেওয়ার পরও নেইমারের উদ্দেশে ‘ভুয়া’ বলে চিৎকার করেছে দর্শকরা। শুধু কি তাই, মাঝমাঠ থেকে দৌড়ে বোর্দোর রক্ষণে ঢুকে নেওয়া মেসির একটি শট পোস্টে লাগার পরও দুয়োধ্বনি শোনা যায়। ম্যাচ শেষে তাদের দুজনকে উদ্দেশ্য করেই দর্শকরা ‘বিদায় হও’ বলে চিৎকার করে ওঠে।

তবে মেসি-নেইমার দুয়ো শুনলেও উল্টোটা ঘটেছে এমবাপ্পের বেলায়। রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুই লেগে দুই গোল করা এমবাপ্পে বল পেলেই সমর্থকরা চিৎকার করে তাকে অভিবাদন জানিয়েছে। এমবাপ্পে অবশ্য তাদের হতাশ করেননি। চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের বিপক্ষে দুই লেগেই গোল করার পর এই ম্যাচেও গোল পেয়েছেন তিনি। দর্শকরা তাতে উল্লাসও করেছে। বাকি গোল করেছেন লিয়ান্দ্রো পারেদেস। কিন্তু এই জয়ে সমর্থকরা যে মোটেই খুশি নয়, তা তো ম্যাচ শেষে দলের উদ্দেশে দুয়ো দিয়েই বুঝিয়ে দিয়েছে তারা। কারণ তাদের চাহিদা তো অন্য সাফল্য (চ্যাম্পিয়নস লিগ)।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort