বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় চার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভাগ্নে আটক নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা হচ্ছে: ডিসি রায়হান কবির ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু অর্থ আত্মসাতের দায়ে অপসারিত চিকিৎসক মোস্তফা’কে পুনরায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যোগদানের চেষ্টা; জনমনে ক্ষোভ দেশপ্রেমের অকুতোভয় কণ্ঠস্বর মোঃ মামুন হোসেন সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প

জয়ে ফিরল চট্টগ্রাম

  • আপডেট সময় বুধবার, ৭ ফেব্রুয়ারী, ২০২৪, ৩.৩৮ এএম
  • ১৫৩ বার পড়া হয়েছে

স্বল্প পুঁজি নিয়েও দুর্দান্ত বোলিংয়ে ফরচুন বরিশালকে হারালো চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এ ম্যাচ জিতে জয়ের ধারায় ফিরল তারা। সিলেটে রংপুরের কাছে শেষ ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান হারিয়েছিল চট্টগ্রাম। বরিশালকে ১৬ রানে হারিয়ে চট্টগ্রাম এখন পয়েন্ট টেবিলের দুইয়ে। সপ্তম ম্যাচে এটি তাদের পঞ্চম জয়।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করতে নেমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ৫ উইকেটে ১৪৫ রান করে। জবাবে বরিশাল ৮ উইকেট হারিয়ে ১২৯ রানের বেশি করতে পারেনি। আগের ম্যাচে কঠিন পরিস্থিতিতে গিয়ে বরিশাল ম্যাচ জিতলেও এই ম্যাচে পেরে ওঠেনি।

চট্টগ্রামের জয়ের নায়ক পেসার শহীদুল ইসলাম। ৪ ওভারে ১ মেডেনে মাত্র ১৩ রানের খরচে ৩ উইকেট নেন ডানহাতি পেসার। এ জয়ে লিগ পর্বে দুইবারই চট্টগ্রামকে হারালো চট্টগ্রামে। প্রথম মুখোমুখিতে চট্টগ্রাম ১০ রানে জিতেছিল। আজ জয়ের ব্যবধান আরো বাড়ল।

স্বল্প পুঁজি নিয়ে জয়ের জন্য চট্টগ্রামের শুরুতে উইকেটের প্রয়োজন ছিল। পঞ্চম ওভারে আল-আমিন দলের হয়ে কাজের কাজ করে দেন। তিন বলের ব্যবধানে তার শিকার আহমেদ শেহজাদ ও সৌম্য সরকার। ১৭ বলে ১৬ রান করে উইকেটের পেছনে ক্যাচ দেন শেহজাদ। সৌম্য জায়গায় দাঁড়িয়ে কাভার ড্রাইভ করতে গিয়ে বল উইকেটে টেনে আনেন। পাওয়ার প্লে’র শেষ ওভারে চট্টগ্রাম আরেকটি সাফল্য পায় মেহেদী হাসান মিরাজকে ফিরিয়ে। সেখান থেকে মুশফিকুর রহিম ও তামিম ইকবাল প্রতিরোধ গড়ে তোলেন। কিন্তু, প্রত্যাশামাফিক গতিতে রান তুলতে পারেননি তারা। আটঁসাঁট বোলিংয়ে চট্টগ্রামের বোলাররা তাদেরকে বাউন্ডারি, ওভার বাউন্ডারি পেতে দেননি। রান তোলায় গতি না থাকায় ব্যাটসম্যানদের ঝুঁকি নিতেই হতো। তা করতেই গিয়ে উইকেট হারিয়েছেন মুশফিক, তামিম, মালিক ও মাহমুদউল্লাহ।

মুশফিক পেসার সৈকত আলীর বল উড়াতে গিয়ে পয়েন্টে ক্যাচ দেন ৯ রানে। তামিমের মন্থর ইনিংস থামে ৪৯ রানে। ৪৬ বলে ৪ চার ও ২ ছক্কায় বরিশালের অধিনায়ক ফেরেন শহীদুলের বলে পয়েন্টে ক্যাচ দেন। তামিমকে ফেরানোর ওভারে শহীদুল কোনো রান দেননি। পরবর্তীতে তার শিকার হন মাহমুদউল্লাহ রিয়াদ (৩) ও আব্বাস আফ্রিদি (০)। মূলত এই দুই ওভারেই চট্টগ্রাম ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয়।

এর আগে ব্যাটিংয়ে চট্টগ্রামের ইনিংস বড় করেছেন দুই বিদেশি ক্রিকেটার জস ব্রাউন ও টম ব্রুস। ব্রাউন ইনিংসের শুরুতে ঝড় তোলেন। ফিনিশিং টানেন ব্রুস। ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থেকে উইকেটরক্ষক ব্যাটসম্যান ব্রুস ৪০ বলে করেন ৫০ রান। ৫ চার ও ২ ছক্কায় সাজান ইনিংসটি। এছাড়া, ব্রাউন ২৩ বলে ৩৮ রান করেন ১ চার ও ৪ ছক্কায়। স্থানীয় কেউ পারেননি বড় কিছু করতে। তানজিদ ১০, শাহাদাত ১৫ ও সৈকত আলী ১১ রান করেন। অতিরিক্ত খাত থেকে ১৫ রান পেয়েছে চট্টগ্রাম, যা তাদের স্কোরবোর্ড সমৃদ্ধ করেছে বেশ।

চট্টগ্রামের বোলারদের হয়ে মোহাম্মদ ইমরান ৩১ রানে পেয়েছেন ২ উইকেট। ১টি করে উইকেট নিয়েছেন সাইফ উদ্দিন, আব্বাস আফ্রিদি ও তাইজুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort