শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ১০:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আ.লীগ নেতাকর্মীদের প্রতি আর সহানুভূতি দেখাব না: সাখাওয়াত ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ, মালিক আটক অবশেষে বন্দরে উদ্ধার হলো কুমির, জনমনে স্বস্তি নিয়ামতপুরে জব্দ করা ৫ হাজারের বেশি বস্তা সার সরকারি মূল্যে বিক্রি, অর্থ যাবে রাষ্ট্রীয় কোষাগারে নওগাঁর পোরশায় সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁর আত্রাইয়ে আনসার ও ভিডিপি সদস্যদের স্বেচ্ছাশ্রমে রাস্তা সংস্কার ধামইরহাটে নেই লকডাউনের প্রভাব, মাঠে বিএনপির নেতাকর্মীরা নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ল্যাবে নেই টেকনেশিয়ান, তিনজনে চলে অফিস নারায়ণগঞ্জে একরাতে ৩ বাস ও ২ লেগুনায় আগুন যে রাজনীতি তরুণদের বেকার, ব্যক্তিত্বহীন ও চাটুকার বানায়, সেই রাজনীতি থেকে বেরিয়ে আসুন।

ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক হলেন নারায়ণগঞ্জের রুবাইয়া

  • আপডেট সময় মঙ্গলবার, ২ আগস্ট, ২০২২, ৬.১২ এএম
  • ৪৪৯ বার পড়া হয়েছে

বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সম্পাদক হয়েছেন নারায়ণগঞ্জের আড়াইহাজারের রুবাইয়া আক্তার ইরা।

রোববার (৩১ জুলাই) বাংলাদেশ ছাত্রলীগের প্যাডে স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এ তথ্য জানান।

রুবাইয়া আক্তার ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তার জন্ম নারায়ণগঞ্জের আড়াইহাজারের ছোট বিনাইরচর এলাকায়। সে ওই এলাকার বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইমন মীরের একমাত্র সন্তান।

তিনি ২০১৪ সালে রূপগঞ্জের হাজী আয়েত আলী ভুঁইয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৬ সালে সিদ্ধিরগঞ্জের গিয়াসউদ্দীন ইসলামিক মডেল কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলের সদস্য ছিলেন। এছাড়া তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম বিতর্ক সংগঠন বঙ্গমাতা ফজিলাতুন্নেছা ডিবেটিং ক্লাবের (বিএফডিসি) সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করে আসছেন।

এ বিষয়ে জানতে চাইলে রুবাইয়া আক্তার বলেন, আমার আদর্শ বঙ্গবন্ধু,আমার নেতা লেখক ভট্টাচার্য যে দায়িত্ব আমাকে দিয়েছেন আমি সেই দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করে বঙ্গবন্ধুর আদর্শকে সমুন্নত করতে চাই এবং নিজের এলাকার জন্য কিছু করতে চাই।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort