সোমবার, ২২ জুন ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ডাঙ্গার পার একাদশ ২ গোলে বিজয় জনগণের পাশে থাকাই প্রকৃত নেতৃত্বের পরিচয় বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা

গোল করেই যাচ্ছেন হাল্যান্ড, শীর্ষে ম্যানসিটি

  • আপডেট সময় রবিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২২, ৩.৫৬ এএম
  • ২২৮ বার পড়া হয়েছে

আধিপত্য বিস্তার করে শনিবার ইংলিশ প্রিমিয়ার লিগে জিতলো ম্যানচেস্টার সিটি। আবারও গোল করলেন আর্লিং হাল্যান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে ১০ ম্যাচে ১৪ বার জালে বল জড়ালেন নরওয়েজিয়ান স্ট্রাইকার।

হাল্যান্ডের সঙ্গে গোল পেয়েছেন জ্যাক গ্রিলিশ ও ফিল ফডেন। ১০ জনের উলভারহাম্পটন ওয়ান্ডারার্সকে ৩-০ গোলে হারিয়ে শীর্ষে উঠেছে ম্যানসিটি। ৭ ম্যাচে ১৭ পয়েন্ট পেয়ে তারা পেছনে ফেলেছে আর্সেনালকে। গানাররা আবারও শীর্ষে ওঠার লক্ষ্য নিয়ে রোববার ব্রেন্টফোর্ডের মাঠে নামবে। এক ম্যাচ কম খেলে আর্সেনালের পয়েন্ট ১৫।

মলিনক্সে মাত্র ৫৫ সেকেন্ড পার হতেই গ্রিলিশ এই মৌসুমের প্রথম গোল করেন। কেভিন ডি ব্রুইনার ক্রস থেকে লক্ষ্যভেদ করেন তিনি। দুর্দান্ত নিচু স্ট্রাইকে ২৫ গজ দূর থেকে ১৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হাল্যান্ড। লিগের ৭ ম্যাচে ১১তম গোল করেন ২২ বছর বয়সী এই ফরোয়ার্ড।

গ্রিলিশকে ভয়ঙ্কর ট্যাকল করে ৩৩ মিনিটে লাল কার্ড দেখে উলভসের অবস্থা আরও কঠিন করে তোলেন ডিফেন্ডার নাথান কলিন্স। বাকি সময় একজন কম নিয়ে খেলতে হয়েছে স্বাগতিকদের। সেই সুযোগে অবশ্য ব্যবধান আর খুব বেশি বাড়াতে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। তৃতীয় গোল আসে ৬৯ মিনিটে, ফডেনকে দিয়ে গোল করান ডি ব্রুইনা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort