রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

‘খুব বিশেষ’ বিশ্বকাপ হবে, আত্মবিশ্বাসী নেইমার

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২, ৪.১০ এএম
  • ২১০ বার পড়া হয়েছে

কাতারের পরে আর বিশ্বকাপ খেলবেন কি না নিশ্চিত নয় নেইমার। আগের দুটি বিশ্বকাপে প্রত্যাশা পূরণ করতে পারেননি ব্রাজিলের সুপারস্টার। তবে এবার দেশে ষষ্ঠ বিশ্বকাপ ফেরানোর সম্ভাবনা দেখতে শুরু করেছেন ৩০ বছর বয়সী ফরোয়ার্ড। অবশ্য এবারের আসরে ব্রাজিলের সঙ্গে আরও চার দলকে ফেভারিট মনে করছেন তিনি।

দ্য গার্ডিয়ানের সঙ্গে সাক্ষাৎকারে নেইমার তার দেশের বিশ্বকাপ সম্ভাবনা নিয়ে কথা বলেন। তৃতীয় বিশ্বকাপ খেলতে মাঠে নামার আগে পিএসজি ফরোয়ার্ড বললেন, ‘যেগুলোতে আমি খেলেছি, সেগুলো আমার জন্য বিশেষ। এগুলোর মধ্যে একটি হলো ব্রাজিল আয়োজক হওয়ার কারণে এবং আরেকটি হলো ওটা ছিল আমার দ্বিতীয় বিশ্বকাপ। আমি বিশ্বাস করি এবারেরটা হতে যাচ্ছে খুবই বিশেষ।’

নেইমারের ফেভারিট কারা, তিনি বললেন, ‘বিশ্বকাপ চমকে ভরা। এমন কিছু দল অপ্রত্যাশিতভাবে প্রতিযোগিতার এত দূরে যাবে, যাদের ওপর অনেকর বিশ্বাসই নেই। কিন্তু আমি বিশ্বাস করি ফেভারিট হলো আর্জেন্টিনা, জার্মানি, স্পেন ও ফ্রান্স। আমি মনে করি ব্রাজিলের পাশাপাশি এই চার দলের ফাইনালে যাওয়ার পুরো সামর্থ্য আছে।’

২০২০ সালের ইউরো ফাইনালিস্ট ইংল্যান্ডের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে ব্রিটিশ সংবাদপত্রকে নেইমার বলেন, ‘আমি সত্যিই ইংল্যান্ডের কথা ভুলে গিয়েছিলাম কিন্তু অবশ্যই তাদের ভালো সুযোগ আছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort