রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

ক্যারিবিয়ানদের তৃতীয়বার হোয়াইটওয়াশের লজ্জা দিল টাইগাররা

  • আপডেট সময় রবিবার, ১৭ জুলাই, ২০২২, ৩.৪৩ এএম
  • ২৪৩ বার পড়া হয়েছে

ওয়ানডে সিরিজে তৃতীয়বারের মতো ক্যারিবিয়ানদের হোয়াইটওয়াশ করল বাংলাদেশ। এর আগে ২০০৯ ও ২০২০ সালের পর আবারও বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ হলো ক্যারিবীয়রা। প্রতিবারই সিরিজ হেরেছে ৩-০ ব্যবধানে।

শুধু হোয়াইটওয়াশই করেনি বাংলাদেশ, উইন্ডিজের বিপক্ষে ওয়ানডে টানা ১১টি ম্যাচ জয়ের রেকর্ডও গড়েছে টাইগাররা। গায়ানায় তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি ওয়ানডে জিতে আগেই সিরিজ নিশ্চিত করে ফেলে বাংলাদেশ। নিয়ম রক্ষার তৃতীয় ম্যাচে জয় তুলে নিয়েছে ৪ উইকেটের।

ক্যারিবীয়দের দেয়া ১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই নাজমুল হোসেন শান্তকে হারায় বাংলাদেশ। এই ওপেনার ১৩ বলে মাত্র ১ রান করে সাজঘরে ফেরেন আলজারি জোসেফের বলে শাই হোপের হাতে ক্যাচ দিয়ে।

শান্তর বিদায়ের পর লিটন দাসকে নিয়ে পঞ্চাশ রানের জুটি গড়েন তামিম ইকবাল। যদিও লম্বা করতে পারেননি নিজের ইনিংস। বাঁহাতি ওপেনারকে বিদায় নিতে হয় গুডাকেশ মটির বলে ক্যাচ দিয়ে ৩৪ (৫২) রান করেন।

তামিমের ফেরার পর মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে জুটি বেঁধে ৬২ বলে লিটন দাস তুলে নেন ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি। বরাবর ৫০ (৬৫) রান করে গুডাকেশের বলে কট এন্ড বোল্ড হয়ে ফিরলেও জয়ের ভীত গড়ে দেন লিটন।

আফিফ হোসেনের ব্যাট এদিন হাসেনি। ২ বলে খেলে ফিরেছেন রানের খাতা খোলার আগে গুডাকেশের বলে বোল্ড হয়ে। এর পর মোসাদ্দেক হোসেন ১৯ বলে ১৯ রান করে ফেরেন গুডাকেশের বলে ক্যাচ দিয়ে।

মাহমুদউল্লাহ রিয়াদ একপ্রান্ত আগলে রাখলেও ২৬ রান করতে খেলেন ৬১ বল। শেষ পর্যন্ত নিকোলাস পুরানের বলে ক্যাচ দেন উইকেট-রক্ষক শাই হোপের হাতে।

রিয়াদ বিদায় নিলেও মেহেদী হাসান মিরাজকে নিয়ে ৩২ রানের জুটি গড়ে নুরুল হাসান সোহান দলকে জয় এনে দেন ১ ওভার ৩ বল বাকি থাকতে। সোহান ৩২ (৩৮) ও মিরাজ অপরাজিত থেকেছেন ১৬ (৩৫) রানে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort