সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
এসি ল্যান্ড বদলি, অভিযোগের পরও বহাল সালমা সিদ্ধিরগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আড়াইহাজার উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নারায়ণগঞ্জের বাজারে সবজির দামে ঊর্ধ্বগতি, কমেছে মুরগি-ইলিশের দাম চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিবানী সরকার মদনপুর ইউপিতে ইউএনও শিবানী সরকার: ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতায় জোর, জনভোগান্তি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ গোগনগর থেকে নারায়ণগঞ্জের সাহিত্যাঙ্গন—এক স্বপ্নবান মানুষের যাত্রা

কানাডাকে কূটনৈতিক উপস্থিতি কমানোর নির্দেশ ভারতের

  • আপডেট সময় শুক্রবার, ২২ সেপ্টেম্বর, ২০২৩, ৪.১৬ এএম
  • ২০৪ বার পড়া হয়েছে

ভারতে কানাডার কূটনৈতিক উপস্থিতি কমানোর নির্দেশ দিয়েছে নয়া দিল্লি। বৃহস্পতিবার কানাডায় ভিসা পরিষেবা স্থগিত করার কয়েক ঘন্টা পরে এ ঘোষণা দিলো ভারত।

ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি সাংবাদিকদের বলেছেন, ‘ভারতে কানাডার কূটনৈতিকদের যে সংখ্যা তা কানাডায় নিযুক্ত ভারতের কূটনৈতিকদের সংখ্যার চেয়ে বড় এবং সেই অনুযায়ী কমানো দরকার।’

খালিস্তানি জঙ্গি হরদীপ সিং নিজ্জরের হত্যার পিছনে ভারতের মদত রয়েছে বলে সোমবার পার্লামেন্টে দাঁড়িয়ে বিবৃতি দেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এর পরপরই টরেন্টোতে নিযুক্ত ভারতের শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করে কানাডা। এর জবাবে মঙ্গলবার দিল্লিতে নিযুক্ত কানাডার শীর্ষ কূটনীতিককে বহিষ্কার করে ভারত। পাল্টাপাল্টি এই বহিষ্কারের পর বৃহস্পতিবার কানাডীয়দের ভারতের ভিসা দেওয়া বন্ধের ঘোষণা দেয় দিল্লি।

অরিন্দম বাগচি বলেন, ‘আমরা কানাডা সরকারকে জানিয়েছি যে, কূটনৈতিক উপস্থিতিতে সমতা থাকা উচিত। তাদের সংখ্যা কানাডায় আমাদের তুলনায় অনেক বেশি… আমি অনুমান করছি সেখানে হ্রাস পাবে।’

কূটনৈতিকদের এই সংখ্যা হ্রাসের অন্যতম কারণ সম্পর্কে তিনি বলেন, ‘আমাদের অভ্যন্তরীণ বিষয়ে কানাডার কূটনৈতিক হস্তক্ষেপ একটি কারণ।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort