সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
দিঘীরপাড় তদন্ত কেন্দ্রের অভিযানে ১২৫ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার ফটো সাংবাদিক ওয়ারদে রহমান’র পিতা মরহুম মজিবুর রহমান’র ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত কে এই দুলাল মাদককারবারী গড -ফাদার সাধারণ জনগণ জানতে চায় দক্ষ জনবলের অভাবে ঝুঁকিপূর্ণ ডেন্টাল চিকিৎসা ‘একজন ডেন্টাল সার্জনই সব’, বাড়ছে রোগীদের স্বাস্থ্যঝুঁকি নারায়ণগঞ্জে মাদক নির্মূল ও সামাজিক সচেতনতায় যুবসমাজের বিশাল সমাবেশ নারায়ণগঞ্জ সদর উপজেলা অটোরিকশা অটোটেম্পা মিশুক ও বেবি ট্যাক্সি শ্রমিক ইউনিয়নের বিরুদ্ধে মিথ্যা সংবাদের প্রতিবাদ চাষাঢ়ায় ছাত্রশিবিরের অনুষ্ঠানে পটকা নিক্ষেপ, আটক ২ আজমেরী অনুসারী বর্তমান সহ-সভাপতি, নতুন কমিটিতেও দাপুটে অবস্থানে সাফি ইসলাম দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে নিহত প্রবাসীদের বাড়িতে সায়েম আহম্মেদ; শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ফতুল্লার ৭নংওয়ার্ডের বিএনপি ও এলাকাবসীর উদ্যোগে মাদক বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

ওটিটির বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য আমিশার

  • আপডেট সময় রবিবার, ৯ জুলাই, ২০২৩, ৪.৩৬ এএম
  • ২০৬ বার পড়া হয়েছে

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী আমিশা প্যাটেল। ২০০০ সালে ‘কহো না পেয়ার হে’ সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন তিনি। এরপর প্রায় ৩০টির মতো হিন্দি সিনেমায় অভিনয় করেছেন। একাধিক তেলেগু সিনেমাতেও দেখা গেছে তাকে।

তবে ২০১৩ সালের পর থেকে বলিউডে অনেকটাই নড়বড়ে হয়ে পড়ে অভিনেত্রীর ক্যারিয়ার। এরপর ‘ভাইয়াজি সুপারহিট’ ব্যতীত আর কোনো সিনেমায় দেখা যায়নি তাকে।

আমিশার ক্যারিয়ার অন্যতম আলোচিত সিনেমা ‘গদর: এক প্রেম কথা’। এটি ২০০১ সাল মুক্তি পেয়েছিল। এবার দীর্ঘ ২২ বছর পর সিনেমাটির সিক্যুয়াল ‘গদর টু’ মুক্তি পেতে যাচ্ছে। আর এই সিনেমার মধ্য দিয়ে আমিশাও বলিউডে ফিরছেন।

বর্তমানে ‘গদর টু’র প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন অভিনেত্রী। সিনেমার প্রচারে বিভিন্ন সাক্ষাৎকারের মুখোমুখি হতে হচ্ছে তাকে। তেমনই এক সাক্ষাৎকার দিতে গিয়ে ওটিটি প্ল্যাটফর্ম নিয়ে বিস্ফোরক মন্তব্য করে ফেললেন আমিশা।

ভারতীয় একটি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘দর্শকরা আজকাল একটা ভালো, পরিষ্কার কনটেন্ট দেখার জন্য মুখিয়ে রয়েছেন। ওটিটি প্ল্যাটফরমে তো আপনি সেগুলো পাবেন না। ওখানে হোমোসেক্সুয়ালিটি ছাড়া কিছুই নেই। বাচ্চাদের এসব থেকে দূরে রাখতে মা-বাবাদের তো টিভি, মোবাইল লক করে রাখতে হয়।’ এখানেই অবশ্য থামেননি ‘গদর’ অভিনেত্রী।

আমিশা আরও বলেন, ‘দাদা-দাদিদের সঙ্গে বসে বাচ্চারা যে কোনো সিনেমা দেখবে, সেই যুগ এখন আর নেই। ওটিটিতে সেসব নেই। ওখানে গে-লেসবিয়ানিজম, সমকাম যৌনতার দৃশ্যে ভরপুর কনটেন্ট, যেসব দৃশ্যের জন্য বাচ্চাদের চোখ ঢেকে রাখতে হয় মা-বাবাদের। কারণ আপনি তো চাইবেন না, আপনাদের সন্তানরা এসব দেখুক।’

এ সময় ‘গদর টু’ একেবারে ২২ বছর আগেরকার ধাঁচ বজায় রেখেই মুক্তি পাচ্ছে বলে জানান আমিশা। অভিনেত্রীর কথায়, ‘এ সিনেমায় পারিবারিক মূল্যবোধ, হৃদয়বিদারক মুহূর্ত, তুখোড় অ্যাকশন, সংলাপ, দারুণ মিউজিক বিনোদনের সব উপকরণই রয়েছে।’

জি স্টুডিও প্রযোজিত ‘গদর টু’ মুক্তি পাবে ১১ আগস্ট। এতে মূল চরিত্রে দেখা যাবে সানি দেওল ও আমিশাকে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort