বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় চার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভাগ্নে আটক নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা হচ্ছে: ডিসি রায়হান কবির ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু অর্থ আত্মসাতের দায়ে অপসারিত চিকিৎসক মোস্তফা’কে পুনরায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যোগদানের চেষ্টা; জনমনে ক্ষোভ দেশপ্রেমের অকুতোভয় কণ্ঠস্বর মোঃ মামুন হোসেন সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প

এমএলএস ইউরোপিয়ান মানের হওয়ার দ্বারপ্রান্তে: মেসি

  • আপডেট সময় শনিবার, ১৯ আগস্ট, ২০২৩, ৪.৩৫ এএম
  • ১৭৫ বার পড়া হয়েছে

মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর লিওনেল মেসি স্থানীয় সময় বৃহস্পতিবার প্রথমবার সংবাদমাধ্যমে কথা বলেন। আর সেখানে তিনি জানিয়েছেন এমএলএস ইউরোপিয়ান মানের হওয়ার সব কিছুই রয়েছে। আমেরিকার এই লিগটি ইউরোপিয়ান মানের হওয়া সময়ের ব্যাপার মাত্র।

মেসি বলেছেন, ‘আমি মনে করি এটা ইউরোপিয়ান মানের হওয়ার সব ধরনের সুযোগ আছে। আর সেই পর্যায়ে যাওয়ার ক্ষেত্রে লিগের ভূমিকা অনেক। লিগটা বড় হওয়ার দারুণ এক সময়ে আছে এখন। এছাড়া এদেশের গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি টুর্নামেন্ট অনুষ্ঠিত হতে যাচ্ছে। ২০২৪ কোপা আমেরিকা এবং ২০২৬ ফুটবল বিশ্বকাপ।’

‘সুতরাং এই লিগ বড় হওয়ার, ইউরোপিয়ান মানের হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় লাফ দেওয়ার সুযোগ সামনে। দেশ, দেশের ফুটবল কাঠামো এবং অন্যান্য সুযোগ-সুবিধা মিলিয়ে উচ্চ পর্যায়ের ফুটবল খেলা উপহার দেওয়ার সবকিছুই এখানে আছে।’ যোগ করেন তিনি।

লিগস কাপে যেমন প্রতিদ্বন্দ্বিতা হয়েছে ঠিক তেমন প্রতিদ্বন্দ্বিতা মেজর লিগ সকারেও হবে বলে মনে করেন মেসি, ‘লিগস কাপের ফাইনালে মেক্সিকোর কোনো দল নেই। এ বিষয়ে আপনি প্রশ্ন তুলতে পারেন। আসলে বাস্তবতা হলো সবগুলো ম্যাচই বেশ কাছাকাছি ছিল। খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ছিল। ওই ম্যাচগুলোতে যেকেউ যেকাউকে হারিয়ে দিতে পারতো। আমার মনে হয় এমন প্রতিদ্বন্দ্বিতা লিগেও (এমএলএস) হবে। আসলে একটি লিগ তখনই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় যখন সবাই জিততে চায়। যেকেউ যেকাউকে হারানোর ক্ষমতা রাখে। সেক্ষেত্রে কোনো দল ঘরের মাঠে জিতলেও অ্যাওয়ে ম্যাচ জেতা কঠিন হয়ে যায়। লিগে প্রথম ম্যাচের পর বিষয়টা আরও ভালোভাবে বুঝতে পারব।’

মেজর লিগ সকারে আগামী ২৬ জুলাই অভিষেক হবে মেসির। ওই ম্যাচে মেসি-টেইলরদের মায়ামি মুখোমুখি হবে নিউ ইয়র্ক রেড বুলসের।এদিকে লিগস কাপের ফাইনাল নিশ্চিত করে মায়ামি আগামী বছরের কনকাকাফ চ্যাম্পিয়নস কাপে খেলাও নিশ্চিত করেছে।

লিগস কাপে মেসি ছয় ম্যাচে মাঠে নেমে ৯ গোল করেছেন। তার পারফরম্যান্সে ভর করেই ফাইনালে উঠেছে মায়ামি। মেসিতে উজ্জীবিত দলটি এবার শিরোপা জিততে মুখিয়ে আছে। রোববার সকালে ফাইনালে নাসভিলের মুখোমুখি হবে মায়ামি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort