সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ডাঙ্গার পার একাদশ ২ গোলে বিজয় জনগণের পাশে থাকাই প্রকৃত নেতৃত্বের পরিচয় বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা

এবারও আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটার বাবর

  • আপডেট সময় শুক্রবার, ২৭ জানুয়ারী, ২০২৩, ৩.৫৮ এএম
  • ২৪৯ বার পড়া হয়েছে

মাঠের বাইরে নানা সমালোচনার মধ্যে থাকলেও থেমে নেই পাকিস্তান অধিনায়ক বাবর আজমের অর্জন। আইসিসির ২০২২ ওয়ানডে বর্ষসেরার মুকুট তার গলায়। টানা দ্বিতীয়বার একদিনের ক্রিকেটে বছরের সেরা ক্রিকেটার হওয়ার কৃতিত্ব অর্জন করেন পাক অধিনায়ক।

বৃহস্পতিবার দুপুরে আইসিসি এক প্রতিবেদনে বাবরকে বর্ষসেরা ক্রিকেটার হিসেবে ঘোষণা করে। গত বছর বাবরের ব্যাট থেকে মাত্র ৯ ওয়ানডেতে রান এসেছে ৬৭৯টি। সেঞ্চুরি করেছেন ৩টি হাফ সেঞ্চুরি ৫টি। গড় রান ৮৪.৮৭।

 

২০২১ সালেও দুর্দান্ত খেলে বাবর বর্ষসেরা ক্রিকেটার হওয়ার পর বাইশেও একই ধারা বজায় রাখেন। রান করে গেছেন সমানতালে। সঙ্গে পাকাপোক্ত হলো ওয়ানডে র্যাংকিংয়ের সর্বোচ্চ স্থানও। ২০২১ সালের জুলাই থেকে বাবর আছেন শীর্ষে।

এর আগে আইসিসি বর্ষসেরা ওয়ানডে দল প্রকাশ করে। সেখানে বাবর আজমই অধিনায়ক ছিলেন। জায়গা হয়নি বর্তমানে দুর্দান্ত ফর্মে থাকা বিরাট কোহলির।

বাংলাদেশ থেকে বর্ষসেরা ওয়ানডে দলে ছিলেন অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। মিরাজ তার অলরাউন্ড পারফরম্যান্স দিয়ে ঝলক দেখিয়ে একাদশে সুযোগ পেয়েছেন। ২০২২ সালে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের উজ্জ্বল তারকা ছিলেন তিনি।

 

বোলিংয়ে দারুণ পারফরম্যান্সের পাশাপাশি ব্যাটিংয়েও চমক দেখান। বিশেষ করে কঠিন পরিস্থিতিতে তার ব্যাটিংয়ে উত্তরণের পথ খুঁজে পায় বাংলাদেশ। ১৫ ম্যাচ খেলে ২৮.২০ গড়ে ২৪ উইকেট নেন মিরাজ। তার সেরা পারফরম্যান্স ছিল ২৯ রান দিয়ে চার উইকেট। এছাড়া ৬৬ গড়ে ৩৩০ রানও করেন, ছিল একটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort