সোমবার, ২২ জুন ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চাঁদাবাজির অভিযোগে আটকের পর যুবদল নেতা সজীব বহিষ্কার ফরিদপুরের, ভাঙ্গায় ফুটবল টুর্নামেন্ট ডাঙ্গার পার একাদশ ২ গোলে বিজয় জনগণের পাশে থাকাই প্রকৃত নেতৃত্বের পরিচয় বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা

উড়তে থাকা সিটিকে মাটিতে নামাল উলভস

  • আপডেট সময় রবিবার, ১ অক্টোবর, ২০২৩, ৭.৩৬ এএম
  • ১৭৯ বার পড়া হয়েছে

প্রিমিয়ার লিগে রীতিমত উড়ছিল ম্যানচেস্টার সিটি। প্রথম ছয় ম্যাচ খেলে ছয়টিতেই জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।

অবশেষে সপ্তম ম্যাচে এসে থামল সেই জয়রথ। তাদের প্রথম হারের স্বাদ দিয়ে নিজেদের মাঠে ২-১ গোলের জয় তুলে নিয়েছে উলভস।
মলিনেক্স স্টেডিয়ামে বল দখলে এগিয়ে থাকলেও নিজেদের ভুলেই পিছিয়ে পড়ে সিটি। ১৩ মিনিটে নেতো ক্রস ঠেকাতে গিয়ে উল্টো জালে বল ঠেলে দেন ডিফেন্ডার রুবেন দিয়াজ। প্রথমার্ধে বেশ কয়েকবার আক্রমণে গিয়েও সেই গোল আর শোধ দিতে পারেনি পেপ গার্দিওলার দল।

বিরতির পর চাপ বজায় রাখে সিটি। ৫৮ মিনিটে গিয়ে সমতা ফেরায় তারা। বাঁকানো শটের দুর্দান্ত এক ফ্রি-কিকে গোলটি করেন হুলিয়ান আলভারেস। কিন্তু তা বেশিক্ষণ ধরে রাখা যায়নি। কারণ ৬৬ মিনিটে আবারও এগিয়ে যায় উলভস। মাথিউস কুনিয়ার পাস থেকে জালের ঠিকানা খুঁজে নেন কোরিয়ান স্ট্রাইকার হোয়াং হি-চ্যান।

এরপর আর চেষ্টা করেও পয়েন্ট নিয়ে ফিরতে পারেনি সিটি। ৭ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে তারা। তবে সেটা হতে পারে কিছুক্ষণের জন্য। কেননা একটু পরই মাঠে নামছে লিভারপুল-টটেনহ্যাম। সেই ম্যাচে জিতলেই শীর্ষে উঠবে লিভারপুল। ১৬ পয়েন্ট নিয়ে আপাতত তিনে আছে তারা।

সিটির মতো দিনটা ভালো কাটেনি নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের। ক্রিস্টাল প্যালেসের কাছে ১-০ গোলে হেরেছে তারা। অন্যদিকে সহজ জয় পেয়েছে আর্সেনাল। বোর্নমাউথকে ৪-০ গোলে উড়িয়ে দেয় মিকেল আর্তেতার দল। ৭ ম্যাচে ৫ জয় ও ২ ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে তারা। এভারটনকে ২-১ গোলে হারিয়ে আসরে প্রথম জয়ের স্বাদ পেল লুটন টাউন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort