বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় চার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভাগ্নে আটক নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা হচ্ছে: ডিসি রায়হান কবির ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু অর্থ আত্মসাতের দায়ে অপসারিত চিকিৎসক মোস্তফা’কে পুনরায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যোগদানের চেষ্টা; জনমনে ক্ষোভ দেশপ্রেমের অকুতোভয় কণ্ঠস্বর মোঃ মামুন হোসেন সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প

আল নাসরকে হারিয়ে ডাবল শিরোপা আল হিলালের

  • আপডেট সময় শনিবার, ১ জুন, ২০২৪, ৮.৫৩ এএম
  • ১৭৪ বার পড়া হয়েছে

সৌদি প্রো লিগের শিরোপা আগেই জিতে নিয়েছে আল হিলাল। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী আল নাসর লিগ শেষ করেছে দ্বিতীয় স্থানে থেকে। অর্থাৎ বলা যায়, আল হিলালের সঙ্গে লিগে পেরে উঠতে পারেনি আল নাসর।

লিগ শিরোপা হারিয়ে আল নাসর স্বপ্ন দেখছিল কিংস কাপ নিয়ে। এই টুর্নামেন্টের ফাইনালে সেই আল হিলালকেই প্রতিপক্ষ হিসেবে পেল আল নাসর। এবারও আল হিলালের সঙ্গে পারলো না আল ক্রিশ্চিয়ানো রোনালদোর আল নাসর।

ম্যাচজুড়ে হাড্ডাহাড্ডি লড়াই করে টিকে থাকলেও টাইব্রেকারভাগ্য সহায় হয়নি রোনালদোদের। মূল সময়ে খেলার ফলাফল ছিল ১-১ সমতায়। এরপর পেনাল্টি শ্যুটআউটে আল নাসরকে ৫-৪ ব্যবধানে হারিয়ে ঘরোয়ায় ডাবল শিরোপা জিতে নিয়েছে আল হিলাল।

সৌদিতে এটিই রোনালদোর প্রথম মৌসুম। কিন্তু এই মৌসুমে আল নাসরকে কোনো শিরোপাই এনে দিতে পারেননি পর্তুগিজ তারকা। এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ থেকেও বাদ গিয়েছিল আল নাসর। এরপর ঘরোয়া দুটি শিরোপাই খুঁইয়েছে। যে কারণে গতকালের শুক্রবারের ফাইনাল হেরে কান্নায় ভেঙে পড়েন রোনালদো।

জেদ্দার কিং আব্দুল্লাহ স্পোর্টস সিটিতে ম্যাচের শুরুর দিকে (৭মিনিটে) লিড নেয় আল হিলাল। গোল করেন আলেকসান্ডার মিট্রোভিক। এবার আল নাসরের সমতায় ফেরার প্রাণপণ লড়াই। এই পর্যন্ত ভালোই চলছিল। কিন্তু ৫৬ মিনিটে ডেভিড ওসপিনা লালকার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় আল নাসর।

এক প্লেয়ার কম নিয়ে খেললেও লক্ষ্য থেকে সরে যায়নি আল নাসর। শেষ পর্যন্ত লড়াই করা ও শিরোপা জয়ের তীব্র আকাঙ্ক্ষা তাদের। অবশেষে সেই স্বপ্নের গোলটিও পেয়ে গেল আল নাসর। ৮৮ মিনিটে আল হিলালের জাল কাঁপান আইমান ইয়াহিয়া। এতে ১-১ সমতায় ফেরে আল নাসর।

আল নাসরের সমতায় ফেরার আগে অবশ্য ১০ জনের দলে পরিণত হয়েছে আল হিলাল। ৮৭ মিনিটে লালকার্ড দেখেছিলেন আলি আল বুলাইহি। ৯০ মিনিটে আরও একটি লালকার্ড দেখে আল হিলাল। এবার কালিদৌ কাউলিবেলি মাঠ ছাড়লে ৯ জনে রূপে নেয় তারা।

তবে আল হিলাল ৯ জনের দলে পরিণত হলেও কোনো সুবিধা আদায় করতে পারেনি আল নাসর। অতিরিক্ত সময়ে গোল করার সুযোগ থাকলেও সফলতা দেখাতে পারেনি রোনালদোরা। যে কারণে খেলা গড়িয়েছে টাইব্রেকারে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort