শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
এসি ল্যান্ড বদলি, অভিযোগের পরও বহাল সালমা সিদ্ধিরগঞ্জে গাউছুল আজম মাইজভান্ডারী মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত আড়াইহাজার উপজেলা মিনি স্টেডিয়ামের উদ্বোধনে ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক নারায়ণগঞ্জের বাজারে সবজির দামে ঊর্ধ্বগতি, কমেছে মুরগি-ইলিশের দাম চার্জিং গ্যারেজে অটোরিকশার ভিড়, চাপে শহীদনগর–সুকুমপট্টি–পাঠাননগর টঙ্গিবাড়ীতে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা সৌদিতে কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজদের সংবর্ধনা প্রধানমন্ত্রীর মদনপুর রহমানিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিবানী সরকার মদনপুর ইউপিতে ইউএনও শিবানী সরকার: ডেঙ্গু ঠেকাতে পরিচ্ছন্নতায় জোর, জনভোগান্তি চিহ্নিত করে দ্রুত সমাধানের নির্দেশ গোগনগর থেকে নারায়ণগঞ্জের সাহিত্যাঙ্গন—এক স্বপ্নবান মানুষের যাত্রা

আমি জোর করেই চলে এসেছি: নুসরাত

  • আপডেট সময় রবিবার, ৩ অক্টোবর, ২০২১, ৪.০০ এএম
  • ৫৬৭ বার পড়া হয়েছে

টালিউড অভিনেত্রী নুসরাত জাহানের মা হওয়ার এক মাস পূর্ণ হয়েছে কিছু দিন আগেই। মাতৃত্বের এই অভিজ্ঞতা দারুণভাবে উপভোগ করছেন। যদিও ছেলেকে এখনো প্রকাশ্যে আনেননি তিনি। তবে তার সন্তান ও সম্পর্ক নিয়ে নিয়মিতই আলোচনা-সমালোচনা চলছে।

নুসরাত কেবল অভিনেত্রী নন, তিনি একজন সংসদ সদস্যও। তাই সংসারে সময় দিলেই চলে না, জনগণের কথাও ভাবতে হয় তাকে। তাই মা হওয়ার ধকল সামলে এবার তিনি ছুটে গেলেন জনসাধারণের কাছে। পশ্চিমবঙ্গের বসিরহাটের একটি কলেজের গান্ধী জয়ন্তীতে অংশ নিয়েছেন তিনি।

শনিবার কলকাতা থেকে বসিরহাটে উড়াল দেন নুসরাত। হিঙ্গলগঞ্জ কলেজের গান্ধী জয়ন্তীতে তিনি ছাত্র-ছাত্রীদের হাতে উপহার তুলে দিয়েছেন। এরপর কলেজটির গভর্নিং বডির মিটিংয়েও অংশ নেন।

জননেত্রীর দায়িত্ব পালন করে নুসরাত বলেন, ‘আমি শরীরে জোর পেয়েছি তাই চলে এলাম। এখানকার লোকজনও আমার পরিবার। তাদের প্রতিও দায়িত্ব রয়েছে। ডাক্তার যদিও আমাকে এখনও ট্র্যাভেল করার অনুমতি দেননি। আমি জোর করেই চলে এসেছি। সত্যি বলতে বেশ কষ্টও হচ্ছে। একটু দুর্বলতা তো রয়েছেই। ফিরে গিয়ে শরীর খারাপ হয় কিনা সেটাই ভাবছি। কিন্তু ৬ মাস এই মানুষগুলোর কাছে আসতে পারিনি। দায়িত্ব নিয়েছি, পালন করবো।’

এক মাস বয়সী ছেলে ঈশানকে কলকাতায় রেখেই বসিরহাটে গিয়েছে নুসরাত। এ জন্য চিন্তায়ও ছিলেন বেশ। তার ভাষ্য, ‘আমি মা। ছেলেকে রেখে এসেছি, চিন্তা তো হচ্ছেই। কিন্তু দুটো কাজই জরুরি। মায়ের কর্তব্য, সাংসদের দায়িত্ব দুটোই পালন করবো।’

এদিকে মাতৃত্বের বিরতি কাটিয়ে সিনেমার কাজও শুরু করে দিয়েছেন নুসরাত। সম্প্রতি তিনি যুক্ত হয়েছেন ‘জয় কালী কলকাত্তাওয়ালি’ নামের একটি সিনেমায়। যেখানে তার সহশিল্পী সোহম চক্রবর্তী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort