বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন গুমের পর হত্যা মামলায় রানা, হত্যাচেষ্টায় রনি শিক্ষার মানোন্নয়নে শিক্ষক-রাষ্ট্রের সমন্বয় জরুরি: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

আবারও বায়ার্নের সামনে বার্সা

  • আপডেট সময় শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২, ৪.১৪ এএম
  • ২৬০ বার পড়া হয়েছে

চ্যাম্পিয়ন্স লিগে বায়ার্ন মিউনিখকে যেন কোনোভাবেই এড়াতে পারছে না বার্সেলোনা। গেল মৌসুমেও এই বায়ার্ন মিউনিখের গ্রুপেই পড়েছিল দলটি। তাদের কাছে হেরেই বিদায় নিতে হয়েছিল ইউরোপসেরার মঞ্চ থেকে, গন্তব্য হয়েছিল ইউরোপা লিগ। এর এক মৌসুম আগে তো কুখ্যাত সেই ৮-২ ব্যবধানে হারের শিকারই হতে হয়েছিল তাদের! সেই বায়ার্ন মিউনিখকে এবারও নিজেদের গ্রুপে পেয়েছে বার্সা।

আজ বৃহস্পতিবার রাতে তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয় চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ড্র। সেখানেই নির্ধারিত হয় আসন্ন চ্যাম্পিয়ন্স লিগ মৌসুমে কোন দল কার মুখোমুখি হবে।

দুই মৌসুম আগে বার্সেলোনা চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে মুখোমুখি হয়েছিল বায়ার্নের। সেবার ৮-২ গোলে হেরে বিদায় নিতে হয়েছিল চ্যাম্পিয়ন্স লিগ থেকে। সেই বার্সা গেল মৌসুমে গ্রুপ পর্বেই পেয়েছিল বায়ার্নকে। দুই ম্যাচেই হারের ফলে নেমে যেতে হয়েছিল ইউরোপা লিগে। সেই বায়ার্নকে এবারও পেয়েছে বার্সা।

এখানেই শেষ নয়, এক মৌসুম আগে সিরি’আ জেতা ইন্টার মিলানও আছে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের গ্রুপে। চতুর্থ দল হিসেবে এই ‘সি’ গ্রুপে আছে ভিক্তোরিয়া প্লজেন। তবে তাতে গ্রুপের লড়াইগুলোর তীব্রতা কমবে না একটু। ফলে এই গ্রুপকে চ্যাম্পিয়ন্স লিগের ‘মৃতুকূপ’ বললেও কম বলা হবে না।

শিরোপাধারী রিয়াল মাদ্রিদ পড়েছে ‘এফ’ গ্রুপে। আরবি লাইপজিগ, শাখটার ডনেৎস্ক আর সেল্টিককে নিয়ে গড়া গ্রুপ হলেও রিয়ালের কাজটা সহজ হবে না। লাইপজিগ এই কদিন আগেও বায়ার্ন মিউনিখের ঘাম ঝরিয়ে ছেড়েছিল জার্মান সুপার কাপের ফাইনালে। সেল্টিক তো স্কটিশ লিগেরই শিরোপাজয়ী। আর । ইউক্রেনের লিগের শীর্ষ সারির দল শাখটারও নিয়মিত খেলে চ্যাম্পিয়ন্স লিগে। ফলে আপাতদৃষ্টিতে কাজটা সহজ নয় রিয়ালেরও।

পিএসজিও বেশ চ্যালেঞ্জিং গ্রুপেই পড়েছে। প্রতিযোগিতার ‘এইচ’ গ্রুপে দলটির প্রতিপক্ষ জুভেন্তাস, বেনফিকা আর মাকাবি হাইফা। ইতালিয়ান জায়ান্ট জুভেন্তাস কাজটা কঠিন করে তুলবে মেসি, নেইমার, এমবাপেদের। বেনফিকাও কী করতে পারে, সেটা তো দেখা গেছে গেল মৌসুমেই! বার্সেলোনাকে বিদায় করে গ্রুপের দ্বিতীয় সেরা দল হয়ে উঠেছিল চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয়। ফলে মেসিদের গ্রুপটাকেও ‘সহজ’ বলা চলছে না আদৌ।

চ্যাম্পিয়ন্স লিগের আট গ্রুপ
গ্রুপ এ- আয়াক্স, লিভারপুল, ন্যাপোলি, রেঞ্জার্স।
গ্রুপ বি- পোর্তো, অ্যাটলেটিকো মাদ্রিদ, বেয়ার লেভারকুসেন, ব্রুগা।
গ্রুপ সি- বায়ার্ন, বার্সেলোনা, ইন্টার মিলান, ভিক্তোরিয়া প্লজেন।
গ্রুপ ডি- আইনট্র্যাখট ফ্রাঙ্কফুর্ট, টটেনহ্যাম, স্পোর্টিং লিসবন, মার্শেই।
গ্রুপ ই- এসি মিলান, চেলসি, আরবি সালজবুর্গ, ডিনামো জাগরেব।
গ্রুপ এফ- রিয়াল মাদ্রিদ, আরবি লাইপজিগ, শাখটার ডনেৎস্ক, সেল্টিক।
গ্রুপ জি- ম্যানচেস্টার সিটি, সেভিয়া, বরুসিয়া ডর্টমুন্ড, কোপেনহেগেন।
গ্রুপএইচ- পিএসজি, জুভেন্তাস, বেনফিকা, মাকাবি হাইফা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort