শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

অস্ট্রেলিয়ায় আর্জেন্টিনার বিপক্ষে খেলবে না ব্রাজিল

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১২ মে, ২০২২, ৪.২৮ এএম
  • ২৫১ বার পড়া হয়েছে

আগামী ১১ জুন অস্ট্রেলিয়ার মাটিতে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার বিপক্ষে প্রীতি ম্যাচে খেলার কথা ছিল ব্রাজিলের। তবে তার ঠিক এক মাস আগে সেই ম্যাচটি বাতিলের ঘোষণা জানিয়েছে ব্রাজিল ফুটবল অ্যাসোসিয়েশন। যদিও আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন এখনো এই বিষয়ে কিছুই জানায়নি।

আজ বুধবার এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাজিলিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের ক্রীড়া সমন্বয়ক জুনিনিও পাওলিস্তা। তিনি জানিয়েছেন, আগামী জুনে অস্ট্রেলিয়ার মাটিতে এই ম্যাচটি মাঠে গড়াবে না। তবে আগামী বছর এই ম্যাচটি অনুষ্ঠিত হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তিনি।

আগামী ১ জুন ইংল্যান্ডের বিখ্যাত ওয়েম্বলি স্টেডিয়ামে ফিনালিসিমা ম্যাচে কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কথা ইউরো জয়ী ইতালির বিপক্ষে। সেই ম্যাচ খেলে আগামী ৬ জুন ইসরায়েলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা আছে মেসিদের।

তার ঠিক পাঁচ দিন পরই প্রায় সাড়ে নয় হাজার কিলোমিটারের দূরত্বে ছিল ব্রাজিলের বিপক্ষে ম্যাচটি। যা নিয়ে অস্বস্তি ছিল আর্জেন্টিনা ক্যাম্পে। কোচ লিওনেল স্ক্যালোনি এত দূরে গিয়ে সেই ম্যাচে খেলার বিপক্ষে ছিলেন। যার ফলে সেই ম্যাচের ভবিষ্যৎ নিয়ে শঙ্কা ছিল তাই।

সেই ম্যাচ স্থগিত হওয়ার খবরটা শেষমেশ এলো প্রতিপক্ষ ব্রাজিলের কাছ থেকে। এর ফলে আগামী জুনের উইন্ডোতে কেবল দুটোই ম্যাচ খেলবে আর্জেন্টিনা। তবে শেষ মুহূর্তের সমন্বয়ে ইউরোপের মাটিতে আরও একটি কিংবা একাধিক ম্যাচ খেলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না আর্জেন্টাইন সংবাদ মাধ্যম।

এদিকে ব্রাজিল আগামী মাসে খেলবে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে। আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচটা স্থগিত করে দেওয়ার ফলে আগামী মাসে আরও একটা ম্যাচ বাড়ার সম্ভাবনা আছে তাদেরও।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort