বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় চার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভাগ্নে আটক নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা হচ্ছে: ডিসি রায়হান কবির ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু অর্থ আত্মসাতের দায়ে অপসারিত চিকিৎসক মোস্তফা’কে পুনরায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যোগদানের চেষ্টা; জনমনে ক্ষোভ দেশপ্রেমের অকুতোভয় কণ্ঠস্বর মোঃ মামুন হোসেন সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প

অলিম্পিকের শুরুতেই কোরিয়ান অ্যাথলেটের বিশ্বরেকর্ড

  • আপডেট সময় শুক্রবার, ২৬ জুলাই, ২০২৪, ৬.১২ এএম
  • ১৩২ বার পড়া হয়েছে

প্যারিস অলিম্পিক্সের উদ্বোধন হবে আগামীকাল (শুক্রবার)। তবে তার আগে বেশ কয়েকটি ডিসিপ্লিনে খেলা শুরু হয়ে গেছে। আর তারই মাঝে বিশ্বরেকর্ডও হয়েছে আরচ্যারিতে। দক্ষিণ কোরিয়ার লিম সিহ-ইয়ন আরচ্যারির র‌্যাঙ্কিং রাউন্ডে দুই স্বদেশির রেকর্ড একসঙ্গে ভেঙে দিয়েছেন। গড়েছেন একদিনেই রিকার্ভ এককে ৬৯৪ পয়েন্ট পাওয়ার রেকর্ড।

গতকাল (বৃহস্পতিবার) অলিম্পিকে শুরু হয়েছে আরচ্যারি ডিসিপ্লিনের খেলা। শুরুর দিনই ইভেন্টটি বিশ্বরেকর্ডের স্বাদ পেল। এর আগে বুধবার থেকে শুরু হয়েছিল ফুটবল ও রাগবি। অলিম্পিকের প্রথম দিনেই ফুটবলে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে চমক দিয়েছে মরক্কো। যদিও তাদের ২-১ গোলে জয়ের ম্যাচটি বিতর্কে ভরা। যা নিয়ে জোর শোরগোল তৈরি হয়েছে।

আরচ্যারিতে প্রথম দিনই একাধিক রেকর্ড গড়েছেন দক্ষিণ কোরিয়ার আরচ্যাররা। মেয়েদের রিকার্ভের এককে প্রথম দিনেই ৬৯৪ পয়েন্ট করে বিশ্বরেকর্ড গড়েন লিম। এর আগে সর্বোচ্চ ৬৮০ পয়েন্ট আন শান (২০২০ টোকিও অলিম্পিক্স) ও ৬৯২ পয়েন্ট করেছিল কাং চেইয়োং (২০১৯ বিশ্ব চ্যাম্পিয়নশিপ)। দুজনেই ছিলেন দক্ষিণ কোরিয়ান, উভয়েরই রেকর্ড ভেঙেছেন স্বদেশি লিম।

এ ছাড়া আরচ্যারির দলগত বিভাগেও দক্ষিণ কোরিয়া একটি রেকর্ড গড়েছে। ২ হাজার ৪৬ পয়েন্ট তুলে নিজেদের অলিম্পিক রেকর্ড গড়েছে তারা। রিকার্ভ মেয়েদের এককে র‌্যাঙ্কিং রাউন্ডে বিশ্বরেকর্ড গড়া লিম সিহ-ইয়ন (৬৯৪) ও পুরুষ এককে র‌্যাঙ্কিং রাউন্ডে সেরা হওয়া কিম উ জিনের (৬৮৬) মিলিত স্কোর ১৩৮০। টোকিও অলিম্পিক্সে আগের রেকর্ডটিও ছিল কোরিয়ান এই জুটির, সেবার তাদের স্কোর ছিল ১৩৬৮।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort