রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প আগামীতে হজের খরচ আরও কমানোর আশ্বাস প্রধানমন্ত্রীর ডিজেলের অভাবে বন্দর ঘাটে ট্রলার বন্ধের আশঙ্কা ইজারাদারের শীতলক্ষ্যাকে বদলাতে না পারলে পরিবর্তন সম্ভব নয়: সাখাওয়াত স্ত্রীকে নিয়ে ঈদে গ্রামে যাবার কথা রানার, বাড়ি ফিরলো লাশ অন্যায়কারী আমার দলের হলেও প্রশ্রয় দেবেন না: এমপি আল আমিন নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী

অবশেষে পাকিস্তান সফরে যাচ্ছে নিউজিল্যান্ড, খেলবে ১৫টি ম্যাচ!

  • আপডেট সময় মঙ্গলবার, ১১ অক্টোবর, ২০২২, ৬.৩৬ এএম
  • ২১৯ বার পড়া হয়েছে

গত বছর পাকিস্তান সফরে গিয়েছিল নিউজিল্যান্ড ক্রিকেট দল। কিন্তু প্রথম ম্যাচ শুরুর কিছুক্ষণ আগে নাটকীয়ভাবে সিরিজ বাতিল করে দেশে ফিরে যায় কিউইরা।

কারণ হিসেবে তারা নিরাপত্তা শঙ্কার কথা জানিয়েছিল তারা। এবার সেই নিউজিল্যান্ড দলই দুই দফায় পাকিস্তান সফরে যাচ্ছে।
আজ সোমবার পাকিস্তান সফরের সূচি প্রকাশ করেছে নিউজিল্যান্ড ক্রিকেট। সেই সূচি থেকে জানা গেছে, পাকিস্তানের চারটি শহরে ১৫ ম্যাচ খেলবে। আগামী ২৭ ডিসেম্বর করাচিতে প্রথম টেস্ট। ৪ জানুয়ারি দ্বিতীয় টেস্ট শুরু হবে মুলতানে। সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। এরপর করাচিতে ফিরে ১১, ১৩ ও ১৫ জানুয়ারি তিনটি ওয়ানডে খেলবে দুই দল। এটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ।

২০২৩ সালের এপ্রিল-মে মাসে দ্বিতীয় দফা সফরে পাকিস্তানে যাবে কিউইরা। করাচিতে প্রথম চারটি টি-টোয়েন্টি হবে ১৩, ১৫, ১৬ ও ১৯ এপ্রিল। ২৩ এপ্রিল শেষ ম্যাচ হবে লাহোরে। একই মাঠে প্রথম দুই ওয়ানডে হবে ২৬ ও ২৮ এপ্রিল। রাওয়ালপিণ্ডিতে পরের তিনটি ওয়ানডে হবে ১, ৪ ও ৭ মে। এই ওয়ানডে সিরিজটি সুপার লিগের অংশ নয়।

এর আগে গত বছরের সেপ্টেম্বরে ৩ ওয়ানডে ও ৫ টি-টোয়েন্টির সিরিজ খেলতে পাকিস্তান সফরে গিয়েছিল উইলিয়ামসনবাহিনী। তবে সেই সিরিজ নিরাপত্তা শঙ্কার কথা বলে বাতিল করে তারা। ফলে ১৯ বছর পর পাকিস্তানের মাটিতে তাদের দ্বিপক্ষীয় সিরিজ অনির্দিষ্টকালের জন্য স্থগিত হয়ে যায়। তবে এবার অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মতো বড় দলগুলোর পাকিস্তান সফর সফলভাবে শেষ হওয়ায় ভরসা পেয়েছে তারা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort