রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
এপস্টিন ফাইলস: ক্ষমতার আড়ালে লুকানো ভয়ংকর নেটওয়ার্ক রূপগঞ্জে মাদ্রাসায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে গেছে ১০টি কক্ষ শাহ আলমের পক্ষে কাজ করায় স্বেচ্ছাসেবক দলের ৪ নেতা বহিষ্কার আইনশৃঙ্খলা পরিস্থিতি যথেষ্ট ভালো আছে: আবুল কালাম নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি’র মনোনীত প্রার্থী এড. আবুল কালাম’র পক্ষে শহরে যুবদল ফয়েজ এর লিফলেট বিতরণ নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (এনজেইউ)’র আলোচনা সভায় কম্বল বিতরণ ও দোয়া অনুষ্ঠিত পাকিস্তান–নেদারল্যান্ডস ম্যাচে বিনা টিকিটে মাঠে ঢোকার সুযোগ! আর্থিক সংকটে জাতিসংঘ, বকেয়া চাঁদা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র নারীদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকের ঋণ মওকুফ হবে : তারেক রহমান ইমাম সেজে খৃষ্টান ধর্মের প্রচারের অভিযোগ, গ্রামবাসীর হাতে আটক দুইজন।

সৃজিতই প্রথম মেসেজ পাঠান আমাকে: বাঁধন

  • আপডেট সময় বুধবার, ২৮ জুলাই, ২০২১, ৪.০৮ এএম
  • ৪৪০ বার পড়া হয়েছে

ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী পরিচালক সৃজিত মুখার্জির একটি ওয়েব সিরিজ মূখ্য চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

সিনেমার নাম – ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’।আগামী ১৩ আগস্ট ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচই-তে মুক্তি পাচ্ছে ওয়েব সিরিজটি।

কীভাবে এই সিরিজটির সঙ্গে যুক্ত হলেন বাঁধন? সৃজিতের সঙ্গে যোগাযোগ হলো কিভাবে? দেশের আরেক জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রাশিদ মিথিলার মাধ্যমেই কি সৃজিতের সঙ্গে যোগাযোগ বাঁধনের?

বাধঁন জানালেন, নাহ, সেভাবে নয়, ফেসবুক মেসেঞ্জারে সৃজিত নক করেছিলেন তাকে। এরপরও বিষয়টি নিয়ে কথা আগায়।

এর আগে সৃজিতের সঙ্গে আগে তার পরিচয় ছিল না বা কখনোই কথা হয়নি বলে জানান বাঁধন।

বলেন, হঠাৎ সোশ্যাল মিডিয়ায় আমাকে মেসেজ পাঠান সৃজিত। আমি প্রথমে ভেবেছিলাম সৃজিতের নাম করে কোনো ফেক আইডি থেকে এমন মজা করছে। তার মতো একজন পরিচালক কেনই বা তার সিরিজে আমাকে নেবেন? তবে ধীরে ধীরে বিষয়টা পরিষ্কার হয়ে যায় এবং বুঝতে পারি ঘটনা সত্যি।’

সৃজিত মুখার্জির প্রশংসায় বাঁধন বলেন, ‘গল্পের চরিত্রটা আত্মস্থ করতে সৃজিত আমাকে ভীষণভাবে সাহায্য করেছেন। একজন ভাল পরিচালক, অভিনেতার থেকে সেরাটা বের করে নেন। আমি তাই পুরোটাই বিশ্বাস করেছি সৃজিতের ওপর। কলকাতায় যখন ছিলাম, তখন ঘণ্টার পর ঘণ্টা সৃজিত আমার সঙ্গে রিহার্সাল করেছেন।’

এই ওয়েব সিরিজে কাজের ক্ষেত্রে সৃজিত মুখার্জি প্রধানতম কারণ বলে জানিয়েছেন বাঁধন। এছাড়া মুসকান জুবেরির চরিত্রে অভিনয়ের লোভটাও সামলাতে পারেননি অভিনেত্রী।

প্রসঙ্গত, ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ সিরিজটি নির্মিত হয়েছে বাংলাদেশি লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের লেখা একই নামের উপন্যাস অবলম্বনে। থ্রিলার ধাঁচের এই গল্পে মুসকান জুবেরির চরিত্রে অভিনয় করেছেন বাঁধন। আরও অভিনয় করেছেন কলকাতার জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য, অঞ্জন দত্ত, অনির্বাণ চক্রবর্তী, রাহুল বোস প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort