
নিজস্ব প্রতিবেদক: শাহিরা আক্তার শান্তা। বন্দর কিন্ডারগার্টেন টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বৃত্তি পরীক্ষা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে। বন্দরের ফরাজীকান্দাস্থ সালাহউদ্দিন মডেল হাই স্কুলে পরীক্ষার কেন্দ্র নির্ধারণ করা হয়।
পরীক্ষা কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার লক্ষ্যে অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও শিক্ষকরা উপস্থিত ছিলেন।এ সময় আরো উপস্থিত ছিলেন, অ্যাসোসিয়েশনের নির্বাহী সভাপতি শারমীন ফারজানা, সাধারণ সম্পাদক রিনা আক্তার, আজীবন সদস্য মুহাম্মদ নুরে আলম, সোনামনি কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক রোজিনা আক্তার, বন্দর আদর্শ কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক শিলা আক্তার, প্রভাতী কিন্ডারগার্টেনের আলেনুর আক্তার, মারিয়া আদর্শ কিন্ডারগার্টেনের হাবিবা আক্তার, মডেল একাডেমির আতিকা নাহার ইফা, শিলা বেগম আইডিয়াল স্কুলের ফারহানা আক্তার প্রভাতী কিন্ডারগার্টেনের সভাপতি শেফালি বেগম ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন, বন্দর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আজমল হোসেন। তিনি পরীক্ষা কেন্দ্রের সার্বিক পরিবেশ ও কার্যক্রম পরিদর্শন করেন।
শিক্ষার্থীদের মেধা বিকাশ, শিক্ষার প্রতি আগ্রহ বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক মনোভাব গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের বৃত্তি পরীক্ষা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।