রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্দরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ৬ মাসের শিশু সাইফানের সোনারগাঁয়ে আওয়ামী লীগের দোসর রাসেল মাহমুদ আবারও বেপরোয়া; গোয়েন্দা সংস্থার নজরদারির দাবি নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালিত নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযান, ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ নওগাঁর মান্দায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত নওগাঁয় পুলিশের চেকপোস্টে আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, পিকআপ ও দেশীয় অস্ত্র উদ্ধার মহাদেবপুরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু আ.লীগ নেতাকর্মীদের প্রতি আর সহানুভূতি দেখাব না: সাখাওয়াত ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ, মালিক আটক অবশেষে বন্দরে উদ্ধার হলো কুমির, জনমনে স্বস্তি

বন্দরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ৬ মাসের শিশু সাইফানের

  • আপডেট সময় রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৪.৩২ এএম
  • ০ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় রিকশারোহী ছয় মাস বয়সী শিশু সাইফানের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলচালককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

 

শনিবার (২১ নভেম্বর) দুপুর সোয়া ২টার দিকে উপজেলার ফরাজীকান্দা এলাকায় দেলোয়ার প্রধানের পেট্রোল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু সাইফান বন্দর উপজেলার সোনাকান্দা এনায়েতনগর এলাকার বাসিন্দা মোজাম্মেল হকের ছেলে।

নিহত শিশুর বাবা মোজাম্মেল হক জানান, তার ছেলে সাইফান গত ১৫ দিন ধরে ঢাকার মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিল। গত শুক্রবার হাসপাতাল থেকে ছাড়পত্র পাওয়ার পর তাকে বাড়িতে নিয়ে আসেন তারা। শনিবার হঠাৎ শিশুটির শ্বাসকষ্ট দেখা দিলে দ্রুত চিকিৎসার জন্য রিকশাযোগে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে যাচ্ছিলেন।

পথিমধ্যে ফরাজীকান্দায় দেলোয়ার প্রধানের পেট্রোল পাম্পের সামনে পৌঁছালে পাম্প থেকে তেল নিয়ে বের হওয়ার সময় একটি মোটরসাইকেল বেপরোয়া গতিতে এসে তাদের রিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে রিকশায় থাকা শিশু সাইফান গুরুতর আহত হয়। পরে তার মৃত্যু হয়।

এদিকে দুর্ঘটনার পর উত্তেজিত স্থানীয় জনতা মোটরসাইকেলচালক ইয়াছিন আরাফাত ও তার মোটরসাইকেল আটক করে বন্দর থানা পুলিশের কাছে সোপর্দ করে।

বন্দর থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।

একটি দুর্ঘটনা কেড়ে নিল ছয় মাসের নিষ্পাপ শিশুর প্রাণ। পরিবারের কাছে সাইফানকে হাসপাতালে নেওয়ার সেই যাত্রাই হয়ে উঠল জীবনের সবচেয়ে মর্মান্তিক স্মৃতি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort