সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শীর্ষ সন্ত্রাসী সুইডেন আসলাম গ্রেফতার ফতুল্লায় ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত বিভক্ত আওয়ামী লীগে নেতৃত্ব নিয়ে নতুন বিবাদ ফতুল্লায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: ৬৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪ নারীর ফাঁদে ডেভেলপার কোম্পানির পরিচালক, গ্রেফতার ৩ বন্দর কিন্ডারগার্টেন টিচার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত বাংলাদেশ প্রেস কাউন্সিল থেকে পরপর দুইবার সনদ অর্জন এম এইচ তালুকদারের বন্দরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ৬ মাসের শিশু সাইফানের সোনারগাঁয়ে আওয়ামী লীগের দোসর রাসেল মাহমুদ আবারও বেপরোয়া; গোয়েন্দা সংস্থার নজরদারির দাবি নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালিত

ফতুল্লায় বিএনপি কার্যালয়ে অগ্নিসংযোগ: ৬৮ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৪

  • আপডেট সময় সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ১১.০৯ এএম
  • ১ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের ফতুল্লায় কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় ৬৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) রাতে কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ফারুক মাতবর বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মামলাটি দায়ের করেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাকিব (২৫), মো. নিশাদ (২৩), রাফি (১৯) ও আরিফ (২৬)। শনিবার রাতে ফতুল্লার লালপুর পৌষাপুকুর পাড় এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন মিঠু ওরফে ডাকাত মিঠু, ডালিম ওরফে ডিস ডালিম, সজল ইবেন ইবু, সজীব, আলতাফ সরদার, মেহেদী, আব্দুর রাজ্জাক, লিপু, সলীম মিয়া, সাদ্দাম হোসেন, রাকিব, জাহাঙ্গীর, মীর মো. সোহেল, বাচ্চু, রাজীব, রাতুল, শিমূল, সাব্বীর মিয়া, সাইফুল ইসলাম বাবু, রফিকুল ইসলাম, রুবেল, নাছির, ইমরান হোসেন জিসান, আবুল কাশেম বাদশা, বরিশাইল্লা শহিদ, শাহাদাত, আব্দুর রহিম, হাজী মাসুম, আবুল কাশেম, আবুল হোসেন, আবুল কালাম, তৌহিদ, তানভীর, ফাহাদ, আমির হোসেন, সামিউল, রায়ান, তাপস চক্রবর্তী, সেলিম, শরীফ, শামীম, আবু সাঈদ, অপু মিয়া, আতিক, হাছান, কবির হোসেন, সোহেল, জাবেদ, মহিউদ্দিন, শফিক, মিলন, রতন হোসেন, সানি, মাহাবুব হোসেন মানিক, জামান, সাইফুল ইসলাম, কামরুল হুদা বাবু, আলিফ প্রধান, লুঙ্গি মাহাবুব, সিয়াম, মূসা, নাজমুল হোসাইন সবুজ, নজরুল ইসলাম, কাজী সাগর, ফাহাত হোসেন ফারু ও সাইফুল হোসেন।

মামলার এজাহারে আসামিদের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও এসব সংগঠনের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী হিসেবে উল্লেখ করা হয়েছে।

এজাহার সূত্রে জানা যায়, গত ১৮ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে মামলার বাদী ফারুক মাতবর কয়েকজন নেতাকর্মীকে নিয়ে শিয়াচর লালখা এলাকায় অবস্থিত বিএনপি কার্যালয়ে দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলেন। রাত পৌনে ১২টার দিকে মামলার এজাহারভুক্ত আসামিসহ অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জন দেশীয় অস্ত্র, ককটেল ও পেট্রোল বোমা নিয়ে কার্যালয়ে হামলা চালান বলে অভিযোগ করা হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলার সময় বাদীসহ সেখানে উপস্থিত নেতাকর্মীরা নিরাপদ স্থানে সরে যান। পরে হামলাকারীরা কার্যালয়ের ভেতরে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেন। এ সময় কার্যালয়ের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়। একপর্যায়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে হামলাকারীরা ঘটনাস্থল ত্যাগ করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় শনিবার রাতে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাদী হয়ে মামলা করেছেন। এ ঘটনায় চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের পাঁচ দিনের রিমান্ড আবেদন করে রোববার (২২ নভেম্বর) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort