শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁর মান্দায় বাঁশঝাড় থেকে ভ্যানচালক কিশোরের মরদেহ উদ্ধার, নিখোঁজ ভ্যান ও মোবাইল বন্দরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত বন্দরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা পোরশায় বিনামূল্যে ভ্যাকসিনেশন ও কৃমিনাশক ট্যাবলেট বিতরণ ৪৯ বছরে তোলা হয়নি এক ফোঁটা গ্যাস! ১৯৭৭ সালে মার্কিন কোম্পানি ইউনিয়ন অয়েল কুতুবদিয়া গ্যাসক্ষেত্র আবিষ্কার করে নওগাঁর পোরশায় নেটওয়ার্কিং, লবিং ও সমন্বয় জোরদারে মতবিনিময় সভা অনুষ্ঠিত নওগাঁর পত্নীতলায় পুলিশের অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার চট্টগ্রাম মডেল স্কুলে গণিত মেধা চ্যাম্পিয়ন–২০২৬ বিজয়ীদের সংবর্ধনা ও শ্রেণি সমাপনী উৎসব অনুষ্ঠিত সেলিম ওসমানের উইজডমে বকেয়া বেতনের দাবিতে কর্মবিরতি সিদ্ধিরগঞ্জে ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণ করে দেওয়ার আশ্বাস সাখাওয়াতের

শনিবার আবারো মুখোমুখি আ.লীগ-বিএনপি

  • আপডেট সময় শুক্রবার, ১০ মার্চ, ২০২৩, ৩.২১ এএম
  • ২৫৭ বার পড়া হয়েছে

আগামী শনিবার (১১ মার্চ) নারায়ণগঞ্জে আবারো মুখোমুখি হতে যাচ্ছে দেশের প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ওই দিন দুই দলই তাদের কর্মসূচি পালন করবে বলে জানা গেছে। আর এসব কর্মসূচিকে ঘিরে যাতে কোন সাংঘর্ষিক পরিস্থিতি সৃষ্টি না হয় সে জন্য নগরীতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হবে বলে জানিয়েছে পুলিশ।

জানা গেছে, নারায়ণগঞ্জে শনিবার বিকেলে বিদ্যুৎ-জ্বালানি ও নিত্যপণ্যের দাম বাড়ানোর প্রতিবাদসহ ১০ দফা দাবিতে মানববন্ধন করবে বিএনপি। গত ৪ মার্চ এ কর্মসূচি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নারায়ণগঞ্জের জেলা বিএনপির মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মন্ডলির সদস্য আতাউর রহমান ঢালী।

অন্যদিকে, একই দিনে সারাদেশের জেলায় জেলায় শান্তি সমাবেশ ও মিছিল কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। বুধবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগের যৌথ সভা থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ ঘোষণা দেন।

এর আগেও নারায়ণগঞ্জে আওয়ামী লীগ ও বিএনপি পাল্টা কর্মসূচি পালন করেছে, যাতে কোন সংঘর্ষ বা সমস্যা সৃষ্টি হয়নি। তবে বিএনপির নেতৃবৃন্দদের দেয়া স্লোগানকে নিয়ে কড়া হুশিয়ারি দিয়েছেন আওয়ামী লীগের প্রভাবশালী নেতা ও নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান।

জানা গেছে, গত ৪ মার্চ নারায়ণগঞ্জে বিএনপির পদযাত্রা চলাকালীন স্লোগান দেয়া হয় ‘হরে কৃষ্ণ হরে রাম, শেখ হাসিনার বাবার নাম’। একই দিন, রাইফেল ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে শামীম ওসমান বলেন, ‘আমরা শেখ হাসিনার প্রশ্নে আপস করতে পারি না৷ নারায়ণগঞ্জকে শান্ত থাকতে দিন। আমি নারায়ণগঞ্জে একটি স্লোগান শুনেছি। “হরে কৃষ্ণ হরে রাম, শেখ হাসিনার বাবার নাম”। আমার মনে হয় আমি জাতির পিতার সৈনিক হতে পারিনি। আমার হাত-পা বাঁধা। নাহলে জনগণের কাছে যদি ভালোভাবে বিচার দেই জনগণ তাদের কাছে কীভাবে পৌছাবে জানা নেই।’

এদিকে, ১০ দফা দাবিতে মানববন্ধনের প্রস্ততি নেয়া হচ্ছে বলে জানিয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন। পাশাপাশি শান্তি সমাবেশের জন্যও সব রকমের প্রস্ততি নেয়া হচ্ছে বলে জানয়েছে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল।

নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মো. শহীদ বাদল জানান, কেন্দ্র যেহেতু কর্মসূচি দিয়েছে আমরা সেটা অবশ্যই পালন করবো। নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ আলাদা ভাবে শান্তি সমাবেশ পালন করবে বলে জানান তিনি।

নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন জানান, শনিবার সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে আমাদের মানববন্ধন অনুষ্ঠিত হবে। এ জন্য আমরা পুলিশের কাছ থেকে অনুমোতিও নিয়েছি। আমাদের কর্মসূচিতে কেন্দ্রীয় নেতৃবৃন্দরাও উপস্থিত থাকবেন। জেলা ও মহানগর আলাদা ভাবে কর্মসূচি পালন করবে।

এদিকে, দুটো রাজনৈতিক কর্মসূচিকে ঘিরে যাতে কোন রকম অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি না হয় সেদিকে খেয়াল রেখে, নগরীতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়ণ করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইদুল ইসলাম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort