শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় কন্যাসন্তান জন্ম দেওয়াকে কেন্দ্র করে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন। বুলবুল হত্যা: বন্দরের সিফাত বাহিনীর প্রধানসহ আটক ৯ ইসলামী যুব আন্দোলনের নেতা খুন: প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ আড়াইহাজারে একই পুকুরে ডুবে ৪ শিশুর মর্মান্তিক মৃত্যু পিরোজপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বি ডি আর চেয়ারম্যান যোগদান করেন  ট্রাফিক ব্যবস্থাপনায় অটো ফাইন সিস্টেম উদ্বোধন অনুষ্ঠানে  বাংলাদেশের কাছে হেরে স্কোয়াডে যে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া পূজা চেরি কি বিয়ে করলেন অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার: প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় ছাত্র সীমান্ত হত্যায় ৩ ছিনতাইকারীর ফাঁসি

বন্দরে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা ৯০ বছরের বৃদ্ধার পরিচয় মেলেনি

  • আপডেট সময় বৃহস্পতিবার, ১৫ জুন, ২০২৩, ৩.৪৫ এএম
  • ২৮৮ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের বন্দরে নাসিক ২১ নং ওয়ার্ড স্কুল ঘাট সংলগ্ন নদীর পাড়ে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা ৯০ বছরের বৃদ্ধার পরিচয় ১৫ দিনেও মেলেনি। বর্তমানে ওই বৃদ্ধা বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

 

তিনি তার নাম পরিচয় স্পষ্ঠ করতে বলতে পারছেন না। মাঝে মাঝে বলছেন তাঁর নাম আনঞ্জুম গ্রাম পটুয়াখালী, বরিশাল, কাশীপুর থাকতেন নানীর বাড়ির কথা বলে ছেলে আজহার তাকে বের করে নিয়ে এসে হাত বেঁধে ফেলে চলে গেছে।

 

সরজমিনে গিয়ে জানা যায়, বন্দর রাজবাড়ী এলাকার প্রবাস ফেরত আফজাল হোসেন প্রতিদিনের ন্যায় গত ৩১ মে (বুধবার) ি ফজর নামাজ শেষে নদীর পারে হাটছিলেন, স্কুল ঘাট সংলগ্ন আসলেই কেন যেন হঠাৎ করে পা ধরে বাবা বা বলে চিৎকার। গায়ে দুর্গন্ধ শরিরের বিভিন্ন স্থানে গাঁ হয়ে যাওয়ায় কিছুটা ভয় পেলেও আবেগী হয়ে পরছেন আফজাল।

নিজেই গোসল করিয়ে স্থানীয় কয়েকজনের সহযোগিতায় ভর্তি করান বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। নিয়মিত এসে দেখে যান তিনি। আফজাল হোসেন বলেন আমি গত মাসেই মালেশিয়া চলে যেতাম আল্লাহ হয়তো একটু ভালো কাজের জন্য আমাকে বেছে নিয়েছেন।

 

আবেগ আপ্লূত হয়ে আফজাল হোসেন বলেন মহিলার ছেলে মেয়ে সবাই আছে মাঝে মাঝে বলে আবার উল্টো পাল্টাও বলে যতটুকু কথা বলে বুজলাম মহিলার নাম আনঞ্জুম গ্রাম পটুয়াখালী, বরিশাল, কাশীপুর থাকতেন নানীর বাড়ির কথা বলে তার ছেলে বের করে নিয়ে এসে হাত বেধে ফেলে চলে যায়।

এবিষয়ে বন্দর উপজেলা স্বাস্থ্য অফিসার মো বেলায়েত হোসেন বলেন, আমরা যথা স্বাধ্য সেবা দিচ্ছি ইনশাআল্লাহ আগের থেকে এখন অনেকটাই সুস্থ পরিবারের কাউকে পেলেই সেচ্ছাসেবী কর্মীদের সাথে নিয়ে হস্তান্তর করবো।

 

উপজেলা সমাজ সেবা অফিসার ফয়সাল কবির বলেন, আমরা বিষয়টি শুরু থেকেই অবগত বিষয়টি ইউএনও স্যার জানেন ১৫ দিনে কিছুটা সুস্থ হয়েছে আর কিছুদিন অতিবাহিত হলে পরিবারের কাউকে না পেলে বৃদ্ধাশ্রমে রাখার ব্যবস্থা করবো।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort