শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁ জেলার মান্দা উপজেলায় ১০ লিটার চোলাই মদসহ এক নারী গ্রেপ্তার নওগাঁয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের কার্যালয় পরিদর্শন করলেন পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম নওগাঁর মহাদেবপুরে মিল-কারখানার ছাই-ধোঁয়ায় বিপর্যস্ত জনজীবন, দূষিত হচ্ছে পরিবেশ নওগাঁর পোরশায় ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে মাদক ও চোলাই মদবিরোধী উঠান বৈঠক নওগাঁয় কন্যাসন্তান জন্ম দেওয়াকে কেন্দ্র করে স্ত্রী হত্যা: স্বামীর যাবজ্জীবন। ইসলামী যুব আন্দোলনের নেতা খুন: প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ আড়াইহাজারে একই পুকুরে ডুবে ৪ শিশুর মর্মান্তিক মৃত্যু পিরোজপুর ইউনিয়ন সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম বি ডি আর চেয়ারম্যান যোগদান করেন  ট্রাফিক ব্যবস্থাপনায় অটো ফাইন সিস্টেম উদ্বোধন অনুষ্ঠানে  বাংলাদেশের কাছে হেরে স্কোয়াডে যে পরিবর্তন আনল অস্ট্রেলিয়া

কোরিয়ান যুবককে বিয়ে করলেন বাংলাদেশি অভিনেত্রী

  • আপডেট সময় বৃহস্পতিবার, ২০ জুলাই, ২০২৩, ৪.৪৭ এএম
  • ১৯৭ বার পড়া হয়েছে

বন্ধুর মাধ্যমে পরিচয়, তারপর প্রেম, অবশেষে কোরিয়ান যুবক তেহো কিমকে বিয়ে করলেন বাংলাদেশের মডেল-অভিনেত্রী পিজে হেলেন। গত ১৮ মার্চ দুই পরিবারের সম্মতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন তারা। সম্প্রতি ঢাকার একটি ক্লাবে এ দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

বিমানবন্দর টার্মিনাল-৩ নির্মাণে ঢাকায় আসেন দক্ষিণ কোরিয়ার নাগরিক তেহো কিম। ২০২০ সালের ডিসেম্বরে এক বন্ধুর মাধ্যমে মডেল অভিনেত্রী পিজে হেলেনের সঙ্গে পরিচয় হয় তার। ২০২১ সালে জানুয়ারিয়াতে কিমের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান হেলেন। দুই বছর প্রেম করার পর এবার এ জুটির সম্পর্ক পরিণয় পেলো।

 

বিয়ের বিষয়ে পিজে হেলেন বলেন, ‘কিম আমাকে বিয়ে করতে চাইলে তার পরিবার আমাকে দেখতে চায়। আমি চারবার দক্ষিণ কোরিয়া গিয়ে তাদের সঙ্গে দেখা করেছি। তারা অনেক শিক্ষিত। তাদের কালচার অনেক ডিসিপ্লিনড এবং তারা কর্মঠ। তার পরিবার আমাকে অনেক আদর করে; সবমিলিয়ে বিয়ের সিদ্ধান্ত নেওয়া।’

 

পিজে হেলেন বাংলাদেশের নাগরিক, অন্যদিকে কিম দক্ষিণ কোরিয়ার। তা ছাড়া কিম বৌদ্ধ ধর্মের অনুসারী আর হেলেন মুসলিম। স্বাভাবিকভাবে এ জুটির বিয়েতে বেশ প্রতিবন্ধকতা ছিল। কিন্তু সব কিছুই তাদের ভালোবাসার সামনে হার মেনেছে।

 

এ বিষয়ে হেলেন বলেন, ‘কিম ভিনদেশি হওয়ায় আমার পরিবার একটু ভয়ে ছিল, সে বৌদ্ধ ধর্মে থেকে কীভাবে তাকে বিয়ে করবে এগুলো নিয়ে দ্বিধা-দ্বন্দ্ব ছিল। কিন্তু আমার পরিবার তাকে দেখে বুঝতে পারে সে বিনয়ী এবং আমার পরিবার রাজী হয়ে যায়। আমাকে বিয়ে করার জন্য কিম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন।’

 

একাধিক ফটোশুট, টিভি কমার্শিয়াল এবং নাটকে কাজ করেছেন পিজে হেলেন। আপাতত পড়াশোনা শেষ করতে চান তিনি। এজন্য কাজ থেকে বিরতি নিয়ে দক্ষিণ কোরিয়া গিয়ে মার্স্টাস শেষ করবেন বলেও জানান এই অভিনেত্রী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort