বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
ফরিদপুরের ভাঙ্গায় সৌদি প্রবাসী মোহাম্মদ ইমরান হাওলাদারের উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে খোকনের ঈদ শুভেচ্ছা ফরিদপুরের ভাঙ্গায় নবাগত চেয়ারম্যান প্রার্থীর উদ্যোগে হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ রাষ্ট্রপতি–প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতারা কে কোথায় ঈদের নামাজ পড়বেন ঈদযাত্রায় দুই মহাসড়ক পরিদর্শনে ডিসি-এসপি নির্বিঘ্ন ঈদযাত্রায় মাঠে পুলিশ, ৬শ’ ফোর্স ট্রাফিকে: এসপি ঈদ উপলক্ষে নিরাপত্তা জোরদার করা হয়েছে: র‌্যাব অধিনায়ক ফ্যাক্টরির যন্ত্রপাতি বিক্রি করে শ্রমিকের বকেয়া বেতন পরিশোধ করে ইতিহাস গড়লেন মানবিক ডিসি জাহিদুল ইসলাম শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে গ্রেফতার ৫০০ সালমা বললেন ‘বংশ একটা ফ্যাক্ট’!

ওয়ানডেতে সর্বোচ্চ রানের নতুন রেকর্ড ইংল্যান্ডের

  • আপডেট সময় শনিবার, ১৮ জুন, ২০২২, ৪.০২ এএম
  • ২৪৭ বার পড়া হয়েছে

ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড নতুন করে লিখল ইংল্যান্ড। আগের দুই রেকর্ডও ছিল ইংল্যান্ডের, ২০১৬ সালের আগস্টে পাকিস্তানের বিপক্ষে নটিংহ্যামে ৩ উইকেটে ৪৪৪ এবং ২০১৮ সালের জুনে ফের নটিংহ্যামে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে ৪৮১ রানের রেকর্ড গড়েছিল তারা। ফের একবার নিজেদের রেকর্ড নিজেরাই গুঁড়িয়ে দিল ইংল্যান্ড।

তিন ওয়ানডের সিরিজ খেলতে ইংল্যান্ড দল এখন নেদারল্যান্ডস। আজ (১৭ জুন) সিরিজের প্রথম ওয়ানডেতে অ্যামসটেলভিনের ভিআরএ ক্রিকেট গ্রাউন্ডে মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে টসে হেরে আগে ব্যাটিং করে ৪ উইকেটে ৪৯৮ রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড।

নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচের প্রথম ওভারেই মাত্র ১ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। জেসন রয় সেই ১ রান করে ফিরে যান শেন স্নেটারের বলে বোল্ড হয়ে। এরপরই শুরু হয় ইংল্যান্ডের ধ্বংসযজ্ঞ।

দ্বিতীয় উইকেটে ২২২ রানের জুটি গড়েন ফিল সল্ট এবং ডেভিড মালান। আউট হওয়ার আগে শতকের দেখা পেয়েছেন দুজনই। সল্ট ৯৩ বলে ১২২ রানের ঝড়ো ইনিংস খেলেন ১৪ চার এবং ৩ ছয়ে। আর মালান ৯ চার ও ৩ ছক্কায় ১০৯ বলে করেন ১২৫ রান।

সল্ট ৩০তম ওভারে দলীয় ২২৩ রানে লোগান ভ্যান বিকের বলে ফিরলেও অপর প্রান্তে অবিচল ছিলেন মালান, তাকে সঙ্গ দিতে ক্রিজে আসেন আইপিএলে শতকের পসরা সাজানো জস বাটলার। তৃতীয় উইকেটে এই দুজন মাত্র ৯০ বলে যোগ করেন ১৮৪ রান। ৪৫ তম ওভারে ডাচ পেসার পিটার সিলারের পরপর দুই বলে ফেরেন মালান এবং ইংলিশ অধিনায়ক এউইন মরগান।

তবে এরপর ব্যাটকে খাপখোলা তলোয়ার বানিয়ে ওয়ানডেতে ক্যারিয়ারসেরা ১৬২ রানের ইনিংস খেলে দলকে নতুন উচ্চতায় নিয়ে যান বাটলার। মাত্র ৭০ বলে অবিস্মরণীয় এই ইনিংসের পথে ৭ চার এবং তার দ্বিগুণ ১৪টি ছক্কা হাঁকিয়েছেন তিনি। আর শেষদিকে তাকে সঙ্গ দিয়ে ২২ বলে ৬৬ রানের ইতিহাসগড়া ইনিংস খেলেছেন অলরাউন্ডার লিয়াম লিভিংস্টোন। ১৭ বলে করা লিভিংস্টোনের ফিফটি ইংল্যান্ডের ইতিহাসে ওয়ানডেতে দ্রুততম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort