সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৯:০৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্দরে মোটরসাইকেলের ধাক্কায় প্রাণ গেল ৬ মাসের শিশু সাইফানের সোনারগাঁয়ে আওয়ামী লীগের দোসর রাসেল মাহমুদ আবারও বেপরোয়া; গোয়েন্দা সংস্থার নজরদারির দাবি নওগাঁর আত্রাইয়ে যথাযোগ্য মর্যাদা ও বর্ণাঢ্য আয়োজনে সশস্ত্র বাহিনী দিবস পালিত নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবির অভিযান, ৫৭ বোতল ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ নওগাঁর মান্দায় ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে যুবক নিহত নওগাঁয় পুলিশের চেকপোস্টে আন্তঃজেলা ডাকাত চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, পিকআপ ও দেশীয় অস্ত্র উদ্ধার মহাদেবপুরে নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মৃত্যু আ.লীগ নেতাকর্মীদের প্রতি আর সহানুভূতি দেখাব না: সাখাওয়াত ফতুল্লায় ডাইং কারখানায় বিস্ফোরণে দুই শ্রমিক দগ্ধ, মালিক আটক অবশেষে বন্দরে উদ্ধার হলো কুমির, জনমনে স্বস্তি

আফগানিস্তানে জাতিসংঘের কার্যালয়ে হামলা, নিহত ১

  • আপডেট সময় শনিবার, ৩১ জুলাই, ২০২১, ৬.০২ এএম
  • ৬৭৭ বার পড়া হয়েছে

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত প্রদেশের রাজধানীতে জাতিসংঘের কার্যালয়ে ‘সরকারবিরোধী পক্ষ’ হামলা করেছে। শুক্রবার (৩০ জুলাই) হওয়া এ হামলায় অন্তত একজন নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন। দেশটিতে জাতিসংঘের সহায়তা মিশন ইউএনএএমএর বরাত দিয়ে খবর প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
প্রতিবেদনে বলা হয়, কর্মকর্তারা বলছেন, তালেবান যোদ্ধারা হেরাত শহরে প্রবেশের পর ইউএনএএমএর প্রাদেশিক সদর দফতরের কাছে আফগান নিরাপত্তা বাহিনীর সঙ্গে তুমুল সংঘর্ষ হয়েছে। এর কয়েক ঘণ্টা পর রকেট-চালিত গ্রেনেড ও গোলাগুলির মাধ্যমে এই হামলার ঘটনা ঘটে।

এক বিবৃতিতে জাতিসংঘ জানিয়েছে, জরুরি ভিত্তিতে হামলার বিষয়ে একটি পূর্ণাঙ্গ অবস্থা সম্পর্কে জানার চেষ্টা করছে তারা। পাশাপাশি সংশ্লিষ্ট পক্ষের সঙ্গেও যোগাযোগ করেছে।কে বা কারা হামলা করেছে তা তাত্ক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে আফগান নিরাপত্তা কর্মকর্তারা জানিয়েছেন, শহরের সব কূটনৈতিক ভবন ও কার্যালয়কে আগেই সতর্ক থাকতে বলা হয়েছিল।এটিকে স্পষ্টতই জাতিসংঘের ওপর হামলা বলে জানিয়েছে ইউএনএএমএ। তারা এটাও নিশ্চিত করেছে যে, হামলায় জাতিসংঘের কোনো কর্মী আহত হয়নি।
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি দেবোরাহ লায়ন্স বলছেন, জাতিসংঘের বিরুদ্ধে এমন হামলার ঘটনা শোচনীয়। কঠোর ভাষায় নিন্দা জানাচ্ছি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort