রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক? কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন, কী আছে এতে?

৭ গোলের থ্রিলার ম্যাচে আল হিলালের ইতিহাস, ম্যানসিটির বিদায়

  • আপডেট সময় মঙ্গলবার, ১ জুলাই, ২০২৫, ১.৪১ পিএম
  • ১০০ বার পড়া হয়েছে

আক্রমণ-প্রতি আক্রমণ, লিডের পর আবারও গোল শোধ। শেষ পর্যন্ত টিকেছে আল হিলালের লিডটাই। ম্যানচেস্টার সিটির সঙ্গে রুদ্ধশ্বাস এই থ্রিলার ম্যাচে হয়েছে ৭টি গোল। যেখানে সৌদি আরবের ক্লাবই শেষ হাসি হেসেছে। পেপ গার্দিওলার ম্যানসিটিকে ৪-৩ গোলে হারিয়ে ফিফা ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠেছে আল হিলাল।

ক্লাব বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ম্যানসিটি আজ (মঙ্গলবার) বাংলাদেশ সময় সকাল ৭টায় ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে আল হিলালের মুখোমুখি হয়। বল দখল থেকে শট নেওয়া সবদিকেই গার্দিওলার শিষ্যরা এগিয়ে থাকলেও ম্যাচের ফল গেছে বিপক্ষে। যদিও ম্যাচে গোলের সূচনাও করে সিটি। তবে এরপর বাকি তিনবারই লিড নিয়ে আল হিলাল স্কোরবোর্ড নিজেদের পক্ষে রাখে। তাদের চতুর্থ গোল বাদে প্রতিবারই সমতায় ফিরেছিল সিটি।

এই জয়ে ইউরোপীয় দলের বিপক্ষে এশিয়ান ক্লাবগুলোর টানা ২০ ম্যাচের জয়খরা কাটিয়েছে সৌদি প্রো লিগের দলটি। এমনকি আল হিলাল প্রথম কোনো এশিয়ান ক্লাব হিসেবে ফিফার আনুষ্ঠানিক কোনো টুর্নামেন্টে ইউরোপীয় দলের বিপক্ষে জয় পেল। দারুণ থ্রিলারে ম্যাচ সারাক্ষণ তাতিয়ে রাখলেও ম্যাচে তাদের দখলে বল ছিল ৩১ শতাংশ। এ ছাড়া ১৭ শট নিয়ে ৬টি লক্ষ্যে রাখতে সক্ষম হয় আল হিলাল। বিপরীতে পজেশনে আধিপত্যের পাশাপাশি তাদের রক্ষণে রীতিমতো ত্রাস ছড়িয়ে ৩০টি শট নেয় সিটি, এর মধ্যে ১৪টি গোলের লক্ষ্যে ছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort