রবিবার, ২১ জুন ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বন্ধ ও লোকসানি রাষ্ট্রায়ত্ত কারখানা পুনরুজ্জীবনে বিনিয়োগকারীদের সব ধরনের সহায়তার আশ্বাস প্রধানমন্ত্রীর সোনারগাঁয়ে ছাত্রলীগ নেতা শাকিল গ্রেপ্তার লিংক রোডে প্রাইভেট কারের ধাক্কায় সিএনজি উল্টে শিশুর মৃত্যু, আহত ৪ কোনো সুবিধাবাদী-চাঁদাবাজ মনোনয়ন পাবে না: সাখাওয়াত শীতলক্ষ্যায় গোসলে নেমে শিশুর মৃত্যু বৈষম্যমুক্ত মানবিক ফোরাম এর উদ্যোগে “জুলাই বিপ্লব: অধিকার সচেতনতার নতুন জাগরণ”,শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে নবাগত অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রিনাত ফৌজিয়াকে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির শুভেচ্ছা ব্রাজিল-আর্জেন্টিনা না পর্তুগাল: দীঘি কোন দলের সমর্থক? কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো জুয়া প্রতিরোধ আইন, ২০২৬-এর খসড়া নীতিগত অনুমোদন, কী আছে এতে?

৩ প্রজন্মের বাইরে জালাল হাজীর পরিবারে কেউ নাই: কালাম

  • আপডেট সময় শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ১০.৩৮ এএম
  • ৫১ বার পড়া হয়েছে

মহানগর বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম বলেন, “যারা জেলজুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন তারা ন্যায়বিচার চান এবং বিএনপি এ বিষয়ে ভুল করবে না। আমি তিনবার নির্বাচিত হয়েছি, এটি আপনারা করেছেন। আজকে আমাকে কালাম সাহেব বলেন, কিন্তু প্রকৃত মালিক আপনারা। আমি বিএনপির পরীক্ষিত সৈনিক। আমাদের পরিবার তিন প্রজন্ম ধরে রাজনীতিতে যুক্ত; আমার পিতা প্রয়াত জালাল হাজী, এরপর আমি আবুল কালাম, এবং সবশেষ আমার পুত্র আবুল কাউছার আশা। এই তিন প্রজন্মের বাইরে জালাল হাজীর পরিবারে কেউ নেই।”

শুক্রবার (২৮ নভেম্বর) বিকেলে বন্দরের নবীগঞ্জ কবিলের মোড় এলাকায় আয়োজিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে সভাপতির বক্তব্যে মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে নির্বাচনের দাবিতে আন্দোলন করতে গিয়ে অনেক নেতাকর্মী জেল খেটেছে, মামলা খেয়েছে, হত্যার শিকার হয়েছে। আজকের সমাবেশ সেই নির্যাতিত নেতাদের সমর্থনে আয়োজন করা হয়েছে। আমাদের অপেক্ষাকে অবজ্ঞার চোখে দেখা হচ্ছে। আমরা দলের সঙ্গে কখনো বেইমানি করি নাই এবং ভবিষ্যতেও করব না।”

প্রাইম গ্রুপের চেয়ারম্যান ও শিল্পপতি আবু জাফর আহাম্মেদ বাবুল বলেন, “বিগত ১৭ বছরে বিএনপির অনেক নেতাকর্মী ফ্যাসিস্ট সরকারের জুলুমের শিকার হয়েছে। আমারও সেই সময়ের বেশ কিছু মামলা হয়েছে। আমার বাড়িতে হামলা, লুটপাট হয়েছে। পুলিশ নির্যাতনে আমার বাড়িতে থাকা বোনসহ গৃহকর্মীকে মারার ঘটনা ঘটেছে। নারায়ণগঞ্জে যারা বড় বড় কথা বলে, তাদের মধ্যে কয়জনের বাসায় এমন হামলা ঘটেছে?”

সমাবেশ শেষে নেতাকর্মীরা মোমশিখা প্রজ্জলন করে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন, আমিনুল ইসলাম, থানা বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, সাংগঠনিক সম্পাদক সানাছিরুল্লাহ টিপু, বিএনপি নেতা হোসেন প্রধান, আমির হোসেন, জাবেদ, খোকন, হুমায়ুন মোল্লা, আসাদুজ্জামান বাদলসহ বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়নের শতশত নেতাকর্মী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort