মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নওগাঁয় চার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ভাগ্নে আটক নকলমুক্ত ও সুষ্ঠু পরিবেশে এসএসসি পরীক্ষা হচ্ছে: ডিসি রায়হান কবির ফতুল্লায় মসজিদের ছাদ থেকে পড়ে ৬ বছরের শিশুর মৃত্যু অর্থ আত্মসাতের দায়ে অপসারিত চিকিৎসক মোস্তফা’কে পুনরায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে যোগদানের চেষ্টা; জনমনে ক্ষোভ দেশপ্রেমের অকুতোভয় কণ্ঠস্বর মোঃ মামুন হোসেন সিদ্ধিরগঞ্জে আবাসিক হোটেল শীতলক্ষ্যা থেমে নেই শাহিনের পতিতা ও মাদক ব্যবসা, দেখার যেন কেউ নেই নারায়ণগঞ্জ ফতুল্লা থানাধীন নন্দলালপুর, কুতুবপুর ইন্ডাস্ট্রিজ এলাকায় অভিনব কায়দায় সরকারি গ্যাসের বিলের টাকা আত্মসাৎ। তিন মাসের ভিসার ফাঁদে সৌদি প্রবাস—দালাল চক্রের প্রতারণায় সর্বস্বান্ত হাজারো বাংলাদেশি। দালাল চক্র বছরের হাতিয়ে নিচ্ছে প্রায় ৫ হাজার ৪০০ কোটি টাকা। ছন্নছাড়া ব্যাটিংয়ে নিউজিল্যান্ডের কাছে বিধ্বস্ত বাংলাদেশ ইরানের সঙ্গে খুব বেশি ‘গুরুত্বপূর্ণ মতপার্থক্য’ নেই: ট্রাম্প

১১ কোটি টাকা জরিমানার মুখে নেইমার

  • আপডেট সময় শনিবার, ২৪ জুন, ২০২৩, ৫.০২ এএম
  • ২৩৭ বার পড়া হয়েছে

সাত বছর আগে রিও ডি জানেইরো থেকে ১৩০ কিলোমিটার দূরে উপকূলীয় এলাকা মাঙ্গারাতিবায় দারুণ একটি জায়গা কিনেন নেইমার। সম্প্রতি সেখানে তিনি নিজের পছন্দমতো রাজকীয় এক বাড়ি তৈরি করতে শুরু করেছেন। নাম যার নেইমার ম্যানসন।

কিন্তু এই বাড়ি বানাতে গিয়ে ভালোই বিপাকে পড়েছেন নেইমার। বৃহস্পতিবার তার বাড়ি তৈরির কাজ বন্ধ করে দিয়ে যায় পরিবেশ অধিদপ্তর।

মূলত পরিবেশবাদীদের আন্দোলনের মুখে পড়েছেন নেইমার। এই বাড়ি বানাতে গিয়ে পরিবেশ আইন লঙ্ঘন করেছেন পিএসজি তারকা। সে কারণে তার বাড়ি তৈরির কাজ বন্ধ করতে হয়। জানা গেছে এখানেই শেষ নয়, পরিবেশ আইন ভঙ্গ করায় তার কমপক্ষে ১ মিলিয়ন ডলার তথা ১০ কোটি ৮৭ লাখ টাকা জরিমানা গুনতে হতে পারে।

এদিকে মেয়র অফিস থেকে পাঠানো এক বার্তায় জানা গেছে, নেইমার বাড়ি বানানোর আগে পরিবেশ অধিদপ্তরের কাছ থেকে কোনো অনুমতি নেননি।

বার্তায় আরও বলা হয়েছে, বাড়ি বানাতে গিয়ে নেইমার কি কি নিয়ম ভঙ্গ করেছেন, পরিবেশগত কি কি অসুবিধা তৈরি করেছেন, কি কি ক্ষতি করেছেন- সেটা অনুসন্ধানপূর্বক ব্যবস্থা নেওয়া হবে। তার বাড়ি বানানোর কাজে পরিবেশগত যে ক্ষতি সাধিত হয়েছে তার জরিমানা কমপক্ষে ৫ মিলিয়ন ব্রাজিলিয়ান রিয়াল (১ মিলিয়ন ডলার) হতে পারে।

অবশ্য এ বিষয় নিয়ে নেইমারের ব্রাজিলিয়ান প্রতিনিধি কোনো মন্তব্য করতে রাজি হননি সংবাদ মাধ্যমে।

এদিকে জানা গেছে, পরিবেশ অধিদপ্তর যখন পরিদর্শনে যায় তখন সেখানে উপস্থিত ছিলেন নেইমারের বাবা। তাকে পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়াতে দেখা গেছে।

স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০১৬ সালে নেইমার ২.৩ একরের জমিটি ক্রয় করেছিলেন। যেখানে ইতোমধ্যে হেলিপ্যাড, স্পা ও জিম তৈরি করা হয়েছে। বর্তমানে চলছে রাজকীয় এক বাড়ি তৈরির কাজ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort