শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
নারায়ণগঞ্জ শহরজুড়ে বৈদ্যুতিক খুঁটিতে যত্রতত্র ইন্টারনেট ও ডিস সংযোগের তারের জট জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি দুলাল চন্দ্র দেবনাথের প্রতিবাদলিপি আ. লীগ সরকারের রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের পদক্ষেপ নেওয়া হয়েছে: আইনমন্ত্রী ফতুল্লায় ঝুট নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: গ্রেপ্তার ৩ জুতার ভেতরে লুকিয়ে ইয়াবা পরিবহন, সোনারগাঁয়ে আটক ১ ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে চালু হচ্ছে আইসিইউ কার্যক্রম একটি নিখোঁজ সংবাদ : মোসাঃ স্বর্ণা খাতুন এবং তার ছেলে আবু তালহা নিখোঁজ হয়েছেন ঐক্য ও সহঅবস্থানে এগিয়ে যাবে নারায়ণগঞ্জ: ডিসি রায়হান কবির উৎসবের আয়োজনে নারায়ণগঞ্জে বাংলা নববর্ষ বরণ পারিবারিক সাহিত্য আড্ডা ও বইয়ের মোড়ক উন্মোচন

সৎ মায়ের নির্যাতনের শিকার শিশুকে পিতার কাছে হস্তান্তর করল পুলিশ

  • আপডেট সময় রবিবার, ২৯ জানুয়ারী, ২০২৩, ১০.৫১ পিএম
  • ২০৭ বার পড়া হয়েছে

সৎ মায়ের নির্যাতনের শিকার হয়ে ঘর ছাড়া নয় বছরের শিশু সোহাগকে কুঁড়িয়ে পেয়ে তার পিতার কাছে হস্তান্তর করেছে কামতাল তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক এইচ এম মাহমুদ। নিখোঁজ ঘটনার ৩ দিন পর রোববার (২৯ জানুয়ারী) সকালে কুড়িয়ে পাওয়া ৯ বছরের শিশু সোহাগকে তার পিতা মমিনুল ইসলামের নিকট হস্তান্তর করেন। এর আগে গত শনিবার (২৮ জানুয়ারী) বন্দর থানার ঢাকা টু চট্রগ্রাম মহাসড়কের বন্দরে লাঙ্গলবন্ধ বাসস্ট্যান্ড থেকে ওই শিশুটিকে কুড়িয়ে পায় কামতাল তদন্ত কেন্দ্র পুলিশ। এ ব্যাপারে কামতাল তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক এইচ এম মাহমুদ জানান, কুঁড়িয়ে পাওয়া শিশু সোহাগের পিতা মমিনুল ইসলাম সুদূর রংপুর জেলার পীরগাছা উপজেলার মহেশমুড়ি এলাকার বাসিন্দা। সে বর্তমানে তার দ্বিতীয় স্ত্রীকে নিয়ে মন্সিগঞ্জের গজারিয়া থানার ভাটেরচর বড়কান্দি এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছেন। গত বৃহস্পতিবার দুপুরে ২য় স্ত্রী ও তার সৎ মা তাকে মারধর করে ঘর থেকে বের করে দেয়। সৎ মায়ের নির্যাতন সইতে না পেরে শিশু সোহাগ অজানার উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হয়। ২৮ জানুয়ারী শনিবার রাত ১০টার দিকে শিশু সোহাগ লাঙ্গলবন্ধ বাসস্ট্যান্ডে পাশে এক চায়ের দোকানে কান্নাকাটি করছিল। ওই সময় কামতাল তদন্ত কেন্দ্রর টহল দলের নজরে পরলে পুলিশ শিশুটিকে উদ্ধার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিখোঁজ র্বাতাটি ভাইরাল করে। পরে নিখোঁজ শিশুটির পিতা সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর পেয়ে দ্রুত কামতাল তদন্ত কেন্দ্রে আসলে ওই সময় আমরা কুঁড়িয়ে পাওয়া শিশুটিকে তার পিতার কাছে হস্তান্তর করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

© All rights reserved © 2021 rudrabarta24.net
Theme Developed BY ThemesBazar.Com

sakarya bayan escort escort adapazarı Eskişehir escort